অনলাইন ডেস্ক
২৫ ডিসেম্বর ২০২৫, ৬:০৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মধুর ক্যান্টিনে ভাঙচুর করা ব্যক্তির বিষয়ে যা জানা গেল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক মধুর ক্যান্টিনে বুধবার বিকেলে হঠাৎ ভাঙচুরের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভাষ্য অনুযায়ী, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে প্রাথমিকভাবে ‘মানসিক বিকারগ্রস্ত’ বলে ধারণা করা হচ্ছে। পরে তাকে আটক করে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বিকেলের দিকে এক ব্যক্তি আচমকা ক্যান্টিনে ঢুকে চেয়ার-টেবিলসহ ভেতরে থাকা বিভিন্ন সামগ্রী ভাঙচুর শুরু করেন। এ সময় ক্যান্টিনে অবস্থানরত শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে দ্রুত বাইরে চলে যান। পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয়ে উঠলে খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঘটনার পর মধুর ক্যান্টিনের মালিক অরুণ কুমার দে বলেন, ঘটনার সময় তিনি সেখানে উপস্থিত ছিলেন না। পরে কর্মচারীদের কাছ থেকে ভাঙচুরের খবর পান। তার ভাষ্য অনুযায়ী, ওই ব্যক্তি কোথা থেকে এসেছেন বা কী উদ্দেশ্যে ক্যান্টিনে প্রবেশ করেছিলেন—তা নিশ্চিতভাবে জানা যায়নি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ জানান, অভিযুক্ত ব্যক্তিকে প্রক্টরিয়াল টিমের সদস্যরা আটক করে শাহবাগ থানায় হস্তান্তর করেছেন। তিনি বলেন, ভাঙচুরের সময় ওই ব্যক্তির আচরণ স্বাভাবিক ছিল না। মাটিতে গড়াগড়ি দেওয়াসহ অস্বাভাবিক আচরণ করায় প্রাথমিকভাবে তাকে মানসিকভাবে অসুস্থ বলে মনে হয়েছে।

Facebook Comments Box
আরও পড়ুন  জনগণের অধিকার রক্ষায় আজীবন লড়াইয়ের অঙ্গীকার ইশরাকের

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাহাজ আটকের ঘটনায় যুক্তরাষ্ট্রের ‘অবৈধ ও বর্বর’ পদক্ষেপের জন্য জাতিসংঘে অভিযোগ ইরানের

ভাসানচরকে সন্দ্বীপের অন্তর্ভুক্ত করতে ভূমি মন্ত্রণালয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টের রুল

শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা

তেল-গ্যাস সংকটে যেন কেউ সিন্ডিকেট করতে না পারে, তা নিশ্চিত করবে সরকার: রিজভী

কাল থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, অংশ নেবে সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী

পাচারকৃত অর্থ ফিরিয়ে এনে কৃষক-ফ্যামিলি কার্ডের মাধ্যমে জনগণকে দেওয়া হবে

সন্ধ্যার মধ্যে চার অঞ্চলে ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির আভাস

বিগত স্বৈরাচার ও অন্তর্বর্তীকালীন সরকার বাচ্চাদের জন্য টিকা আনেনি: প্রধানমন্ত্রী

হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দেশে এপ্রিল-মে মাসের পূর্ণ জ্বালানি সক্ষমতা রয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

১০

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে আরও ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র

১১

জামালপুরে কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

১২

জাতীয় সংকট উত্তরণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জামায়াত আমিরের

১৩

রাজধানীর গুলশানে সিসাবারে অভিযান, সেবন সামগ্রী জব্দ

১৪

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকবে

১৫

ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

১৬

সংরক্ষিত আসনের প্রার্থী বিএনপির শহিদ পরিবারের সদস্য ছাত্রদলের শারমিন সুলতানা রুমা

১৭

পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক

১৮

মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ

১৯

বিদ্যুতের দাম সমন্বয়ে মন্ত্রিসভা কমিটি গঠন

২০