অনলাইন ডেস্ক
২৫ ডিসেম্বর ২০২৫, ৭:৩৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চাটখিলে সন্ত্রাসী হামলায় আহত ২, গ্রেপ্তার ২

চাটখিল উপজেলার পাল্লা বাজার বড় মসজিদের পাসে সন্ত্রাসী হামলায় লক্ষণপুর গ্রামের আবুল কালামের ছেলে মনির হোসেন পাটোয়ারী (৪৪) এবং তার ভাই সাংবাদিক ফরিদ (৩৫) গুরুতর আহত হয়েছেম। বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে ঘটনাটি ঘটেছে। পরে স্থানীয় জনতা মনির ও ফরিদকে উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

এ সময় উত্তেজিত জনতা আওয়ামীলীগ নেতা আবু তাহের (৬০) ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা নাহিদ হাসান বাবুকে (৩২) আটক করে পুলিশে খবর দেয়।

পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। এ ব্যাপারে মনির হোসেন পাটোয়ারী বাদী হয়ে বুধবার সন্ধ্যায় চাটখিল থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে জানা যায়, মনির হোসেন পাটোয়ারী ঢাকা যাওয়ার জন্য নিজবাড়ি থেকে বের হয়ে পাল্লা বাজার বড় মসজিদের পাসে এলে স্থানীয় কয়েকজনের সঙ্গে আলাপ-আলোচনাকালে পূর্ব শত্রুতার জের ধরে নাহিদ হাছান বাবু (৩২) নিরব (২৫) আবু তাহের (৬০) তাজুল ইসলাম (৫৫) সেন্টু (৩০)-সহ অজ্ঞাতনামা আরো ১০/১২ জন সন্ত্রাসী তাদের ওপর অতর্কিত হামলা করে তাদেরকে গুরুতর আহত করে চলে যায়। এ সময় দুজনকে উত্তেজিত জনতা আটক করে থানা পুলিশে খবর দিলে পুলিশ এসে তাদেরকে থানায় নিয়ে যায়।

আরও পড়ুন  জামায়াত আমিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন জার্মান রাষ্ট্রদূতের
 

চাটখিল থানার ওসি আব্দুল মোন্নাফের সঙ্গে যোগাযোগ করলে তিনি বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘থানায় মামলা হয়েছে, গ্রেপ্তার দুজনকে আদালতে প্রেরণ করা হয়েছে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১০

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১১

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৩

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৪

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৫

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৬

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৭

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৮

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

১৯

স্পিকারের সঙ্গে ফরাসি রাষ্ট্রদূতের সাক্ষাৎ, মুক্ত বাণিজ্য চুক্তিতে জোর

২০