অনলাইন ডেস্ক
২৫ ডিসেম্বর ২০২৫, ১০:০১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

হাদি হত্যার বিচারের দাবিতে প্যারিসে বিদ্রোহ

শরিফ ওসমান হাদির হত্যাকারীদের অনতিবিলম্বে বিচারের দাবিতে ফ্রান্সের প্যারিসে বিদ্রোহ ও কবিতা পাঠের আয়োজন করা হয়। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সেন্টার প্যারিসের উদ্যোগে একটি রেস্টুরেন্টে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি কবি সোহেল আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক নজমুল হকের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন সংগঠনের প্রধান উপদেষ্টা নজরুল গবেষক খোরশেদ আলম পাটওয়ারী।

বিদ্রোহ ও কবিতা পাঠের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন জাহাঙ্গীর আলম। সংগঠনের সাংগঠনিক সম্পাদক আজিজুল হকের স্বাগত বক্তব্যের মাধ্যমে বিশেষ অতিথির বক্তব্য দেন উপদেষ্টা ও রাজনীতিবিদ আব্দুল হাকিম, ফ্রান্স বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সমন্বয়ক সিনিয়র সাংবাদিক মোহাম্মদ মাহবুব হোসাইন, ফ্রান্স বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের যুগ্ম সমন্বয়ক সাংবাদিক কামরুজ্জামান কাজল, ফ্রান্স বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের মুখপাত্র ও ফ্রান্স টুয়েন্টি ফোর-এর সাংবাদিক মোহাম্মদ আরিফ উল্লাহ।

লিখিত বক্তব্য দেন সংগঠনের সিনিয়র সহসভাপতি কবি চৌধুরী রেজাউল হায়দার।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ফরাসি নাট্যকর্মী শোয়েব মুজাম্মেল, অ্যাডভোকেট ও চিন্তক মনোয়ার হোসেন পাটওয়ারী, শুদ্ধেস্বর অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক রকিবুল ইসলাম, সংগঠনের সহসভাপতি জাকির খান, মানবাধিকার কর্মী মিনহাজ উদ্দীন, সাবেক ছাত্রনেতা জুয়েল আহমদ, সফিউল আলম সজল, আব্দুল কাইয়ুম ও সংগঠনের প্রচার সম্পাদক জামিল আহমদ।

এ ছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সদস্য সুহেল আহমদ, সদস্য ফয়েজ আহমদ, ফখরুল ইসলাম ও মুহাম্মদ আল আমীন প্রমুখ।

আরও পড়ুন  জামালপুর-১ আসনে ধানের শীষের ঐতিহাসিক জয়ে উচ্ছ্বাসে বকশীগঞ্জ–দেওয়ানগঞ্জ

বক্তারা বলেন, শহীদ শরিফ ওসমান হাদি ছিলেন ভারতীয় আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের একজন সক্রিয় বিপ্লবী কণ্ঠস্বর। দ্রুত এই হত্যাকাণ্ডের ‍সঙ্গে জড়িত দোষীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার জোর দাবি জানান তারা।

অনুষ্ঠানে প্রতিবাদী কবিতা পাঠ ও বক্তব্যের মাধ্যমে অংশগ্রহণকারীরা তাদের ক্ষোভ ও প্রতিবাদ প্রকাশ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১০

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১১

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৩

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৪

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৫

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৬

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৭

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৮

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

১৯

স্পিকারের সঙ্গে ফরাসি রাষ্ট্রদূতের সাক্ষাৎ, মুক্ত বাণিজ্য চুক্তিতে জোর

২০