অনলাইন ডেস্ক
২৫ ডিসেম্বর ২০২৫, ১০:০৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

তারেক রহমানের প্রত্যাবর্তনে রাজনৈতিক শূন্যতা কাটবে : প্রেস সচিব

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরায় বাংলাদেশের রাজনৈতিক পরিসরে যে শূন্যতা রয়েছে, তা পূরণ হবে—এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে রাজধানীর তেজগাঁওয়ের পবিত্র জপমালা রাণী গির্জায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শফিকুল আলম বলেন, দেশে বাস্তব অর্থেই একটি রাজনৈতিক শূন্যতা বিদ্যমান। তারেক রহমানের আগমনে সেই শূন্যতা পূরণের সুযোগ তৈরি হয়েছে।

দীর্ঘ ১৭ বছর নির্বাসিত জীবন শেষে আজ দেশে ফেরেন তারেক রহমান। তাকে বহনকারী বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটটি যুক্তরাজ্যের লন্ডন থেকে সকাল ৯টা ৫৬ মিনিটে সিলেট পৌঁছায়। সেখানে যাত্রাবিরতির পর বেলা ১১টা ৩৯ মিনিটে ফ্লাইটটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

আরও পড়ুন  ১২ কেজির বোতলজাত এলপি গ্যাসের দাম ৩৭৮ টাকা বেড়ে ১৭২৮ টাকা

তারেক রহমানকে স্বাগত জানিয়ে প্রেস সচিব বলেন, তিনি দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলের নেতা। তার দেশে ফেরা রাজনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।

তিনি আরও বলেন, বাংলাদেশ বর্তমানে একটি ‘গণতান্ত্রিক উত্তরণ’-এর মধ্য দিয়ে যাচ্ছে। তারেক রহমানের প্রত্যাবর্তনে এই উত্তরণ প্রক্রিয়া আরও মসৃণ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তারেক রহমানের নিরাপত্তা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে শফিকুল আলম জানান, তার নিরাপত্তার বিষয়টি বিএনপি দেখভাল করছে। এ ক্ষেত্রে সরকার প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দিচ্ছে।

এ সময় তিনি বলেন, বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। সব ধর্মের মানুষ যেন নিজ নিজ বিশ্বাস ও আচার নির্বিঘ্নে ও আনন্দের সঙ্গে পালন করতে পারেন—এটাই সত্যিকারের গণতন্ত্রের অন্যতম লক্ষ্য।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১০

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১১

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৩

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৪

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৫

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৬

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৭

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৮

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

১৯

স্পিকারের সঙ্গে ফরাসি রাষ্ট্রদূতের সাক্ষাৎ, মুক্ত বাণিজ্য চুক্তিতে জোর

২০