স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, গত বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় শ্যামপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের উমরপুর ঘাট এলাকায় ঘটনাটি ঘটে। ঘটনার পর ওই যুবককে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

সিজু একই ইউনিয়নের বাজিতপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে। তাঁর দুইহাত ও বাম পা ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে মারত্মকভাবে জখম করা হয়েছে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির বলেন, নিজ পক্ষের লোকের নির্যাতনেই আহত হয়েছেন সিজু বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন, এভাবে খুঁটিতে বেঁধে কাউকে কোপানোর কোন সুযোগ নেই। এ ব্যাপারে পুলিশ কঠোর ব্যবস্থা নিতে কাজ শুরু করেছে। দুইজনকে ইতিমধ্যে আটক করা হয়েছে।
মন্তব্য করুন