অনলাইন ডেস্ক
২৭ ডিসেম্বর ২০২৫, ৫:১১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

তথ্য পাচার কাণ্ডে সংশ্লিষ্টতা যবিপ্রবি প্রকৌশলীকে কারণ দর্শানোর নোটিশ

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের সংবেদনশীল তথ্য পাচারের ঘটনায় নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) মিজানুর রহমান ও অফিস সহকারী মো. আশরাফুল ইসলামকে চাকরি থেকে বরখাস্তের প্রক্রিয়া শুরু করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারক ফোরাম রিজেন্ট বোর্ড গত ৩ ডিসেম্বর এ সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে। এরই ধারাবাহিকতায় গত ২৪ ডিসেম্বর রেজিস্ট্রার স্বাক্ষরিত একটি নির্দেশনা জারি করে উভয় কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তাদের কাছে ১০ কার্যদিবসের মধ্যে কেন তাদের চাকরি থেকে বরখাস্ত করা হবে না, তার লিখিত ব্যাখ্যা চাওয়া হয়েছে।

জানা যায়, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের অভিযোগের ভিত্তিতে গঠিত তদন্ত কমিটি ৩১ আগস্ট তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শুরু করে। প্রতিবেদনে উভয়ের বিরুদ্ধে দপ্তরের গোপন নথি সংগ্রহ ও পাচারের অভিযোগ প্রমাণিত হয়েছে।

তদন্তে দেখা গেছে, অফিস সহকারী আশরাফুল ইসলামের যোগসাজশে নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান ষড়যন্ত্রের মাধ্যমে ওই দপ্তরের গোপন নথি সংগ্রহ করেন।

আরও পড়ুন  নির্বাচন অফিসে তালা, বাগেরহাটে হরতাল

এ ঘটনাকে ‘চাকরি শৃঙ্খলা পরিপন্থি ও শিষ্টাচারবহির্ভূত কর্মকাণ্ড’ আখ্যা দিয়ে বিশ্ববিদ্যালয়ের সাধারণ আচরণ, শৃঙ্খলা ও আপিল সংক্রান্ত বিধি লঙ্ঘনের অভিযোগে তাদের বিরুদ্ধে বিভাগীয় কার্যধারা চালু করা হয়েছে।

ক্যাম্পাস সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের একটি সংঘবদ্ধ চক্র বিভিন্ন দপ্তরের গুরুত্বপূর্ণ নথি পাচার করে আসছে এবং অভিযুক্তরা এ চক্রের সদস্য বলে ধারণা করা হচ্ছে। এদিকে নোটিশ পাওয়ার পর থেকেই মিজানুর রহমান প্রভাবশালী মহলের মাধ্যমে বিষয়টি ধামাচাপা দিতে তদবির চালিয়ে যাচ্ছেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আহসান হাবীব বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘তদন্তে সত্যতা প্রমাণিত হওয়ায় রিজেন্ট বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তাদের শোকজ করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে তারা সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হলে বিধি অনুযায়ী চূড়ান্ত শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০