অনলাইন ডেস্ক
২৭ ডিসেম্বর ২০২৫, ১১:২৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নির্বাচন সুষ্ঠুভাবে হবে, বানচালের চেষ্টা প্রতিহত করা হবে: উপদেষ্টা আদিলুর রহমান

সরকার দেশের প্রত্যেকটি মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন শিল্প মন্ত্রণালয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।

শনিবার বেলা সাড়ে ১২টার দিকে মাদারীপুরে জুলাই আন্দোলনে নিহত শহীদদের কবর জিয়ারত ও জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

 

উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, ফ্যাসিবাদী শক্তি আসন্ন নির্বাচনে বাধা দেওয়ার চেষ্টা করতে পারে, তবে জনগণকে সঙ্গে নিয়েই সরকার একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করবে। যারা নির্বাচন বানচালের চেষ্টা করবে, তাদের কঠোরভাবে প্রতিহত করা হবে।

 

তিনি আরও বলেন, বাংলাদেশের কোনো দেশপ্রেমিক মানুষই নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করবে না। দেশের প্রতিটি নাগরিকই আগামী নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এগিয়ে আসবে এবং সরকারকে সহযোগিতা করবে।

 

এর আগে উপদেষ্টা মাদারীপুরের মঠের বাজার এলাকায় জুলাই আন্দোলনে নিহত শহীদ নাইমুর রহমান ও শহীদ মামুনের কবর জিয়ারত করেন। পরে তিনি জুলাই স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ ছাড়া শিবচর উপজেলায় হাউজিং প্রকল্প ও সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা প্লান্টের কাজের অগ্রগতি পরিদর্শন করেন।

আরও পড়ুন  বাংলাদেশে ফ্যাসিবাদী ব্যবস্থার পুনরাবৃত্তি ঠেকাতেই এবারের গণভোট: আলী রীয়াজ

 

এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক আল নোমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

 

উপদেষ্টা বলেন, সরকার নিয়মিত বিভিন্ন জেলায় গিয়ে উন্নয়নমূলক কাজ পরিদর্শনের পাশাপাশি জুলাই আন্দোলনের শহীদদের কবর জিয়ারত করছে এবং তাঁদের পরিবারের খোঁজখবর নিচ্ছে।

 

দিনব্যাপী সফরের অংশ হিসেবে উপদেষ্টার শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময়, শকুনী লেক পরিদর্শন, লিগ্যাল এইড অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা, জেলা শিল্পকলা একাডেমী পরিদর্শন এবং নির্বাচন উপলক্ষে জেলা কোর কমিটি ও বিচার বিভাগের সঙ্গে মতবিনিময় সভা করার কথা রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০