অনলাইন ডেস্ক
২৮ ডিসেম্বর ২০২৫, ৯:৫৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দল ছাড়লেন এনসিপির আরেক নেতা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদ ও সংসদ সদস্য প্রার্থিতা থেকে সরে দাঁড়ালেন ফেনী-৩ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী আবুল কাশেম। রোববার (২৮ ডিসেম্বর) ফেসবুকে ঘোষণা দিয়ে তিনি এ কথা জানান।

তিনি বলেন, নীতিগত কারণে এনসিপি থেকে পদত্যাগ ও নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। প্রিয় ফেনী-৩ এর এলাকাবাসী, আমার সালাম গ্রহণ করবেন।

আমি আজ আপনাদের জানাতে চাই, আমি জাতীয় নাগরিক পার্টি থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছি না এবং একইসঙ্গে এই দল থেকে পদত্যাগ করেছি।

কাশেম বলেন, এই সিদ্ধান্তটি আমি ব্যক্তিগত ও নীতিগত বিবেচনায় গ্রহণ করেছি। সাম্প্রতিক সময়ে এনসিপি যে রাজনৈতিক সমঝোতায় যুক্ত হয়েছে, তা আমার নিজস্ব দৃষ্টিভঙ্গি ও নীতিগত অবস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। সে কারণেই পারস্পরিক সম্মানের ভিত্তিতে আমি দল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।

তিনি বলেন, এই সিদ্ধান্ত কোনো ব্যক্তি বা দলের বিরুদ্ধে অভিযোগ নয় এবং কোনো ধরনের দ্বন্দ্বের ফলও নয়। মতাদর্শগত ভিন্নতার কারণে আলাদা হওয়াকেই আমি সঠিক ও দায়িত্বশীল পথ বলে মনে করেছি। আমি আপনাদেরই একজন—আপনাদের ভাই, বন্ধু এবং এই এলাকারই সন্তান। এতদিন যারা আমাকে সমর্থন দিয়েছেন, সহযোগিতা করেছেন এবং আগ্রহ প্রকাশ করেছেন—সবার প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।

তিনি আরও বলেন, একইসঙ্গে অনিচ্ছাকৃতভাবে যদি কারও মনে কষ্ট দিয়ে থাকি বা কেউ যদি আমার ওপর মনোক্ষুণ্ন হয়ে থাকেন, তাদের সবার প্রতি আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। সবার প্রতি অনুরোধ থাকবে, আপনারা বিষয়টি নিরপেক্ষভাবে জনগণের সামনে উপস্থাপন করবেন।

আরও পড়ুন  ‘প্রমাণ ছাড়া যে কোনো ঘটনায় তারেক রহমানকে জড়ানো ফ্যাসিবাদী সংস্কৃতির প্রতিফলন’

বিষয়টি নিশ্চিত করে আবুল কাশেম কালবেলাকে জানান, জাতীয় নাগরিক পার্টির বর্তমান অবস্থান আমার রাজনৈতিক ক্যারিয়ারের সঙ্গে মানানসই নয়। এই কারণে নিজের অবস্থান থেকে আমি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলের প্রার্থিতা এবং জাতীয় নাগরিক পার্টির সব পদ-পদবি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।

এ বিষয়ে জানতে চাইলে জাতীয় নাগরিক পার্টির ফেনী জেলার সদস্য সচিব শাহ ওয়ালি উল্লাহ মানিক জানান, বিষয়টি আমি অবগত নই। তাছাড়া আমরা তার লিখিত কোনো পদত্যাগপত্র এখন পর্যন্ত হাতে পাইনি। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দেশে এপ্রিল-মে মাসের পূর্ণ জ্বালানি সক্ষমতা রয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে আরও ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র

জামালপুরে কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

জাতীয় সংকট উত্তরণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জামায়াত আমিরের

রাজধানীর গুলশানে সিসাবারে অভিযান, সেবন সামগ্রী জব্দ

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকবে

ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

সংরক্ষিত আসনের প্রার্থী বিএনপির শহিদ পরিবারের সদস্য ছাত্রদলের শারমিন সুলতানা রুমা

পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক

১০

মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ

১১

বিদ্যুতের দাম সমন্বয়ে মন্ত্রিসভা কমিটি গঠন

১২

কুষ্টিয়ায় ধর্ম অবমাননার অভিযোগ কথিত পীরকে পিটিয়ে হত্যা, দরবারে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ

১৩

জুন-জুলাইয়ে ছাত্রদলের নতুন কমিটি, শীর্ষ পদপ্রত্যাশী দুই ডজন নেতা

১৪

গণভোটের রায় বাস্তবায়নে বিরোধী দলকে রাজপথে ঠেলে দেওয়া হচ্ছে

১৫

হাম টিকাদান কর্মসূচির দ্বিতীয় ধাপ শুরু, ৪ সিটি করপোরেশন এলাকায় টিকা পাবে ১২ লাখের বেশি শিশু

১৬

জামায়াতকে’ পাকিস্তানি বাহিনীর দেশীয় সহযোগী দলের নাম রেখে জামুকা বিল পাস

১৭

এটা শাহবাগ নয়, এটা পার্লামেন্ট- হাসনাতকে স্পিকার

১৮

অভিযুক্তের সঙ্গে দলের কোন সম্পর্ক নেই, আইনের আওতায় আনার আশ্বাস

১৯

টাঙ্গাইলে মাদকবিরোধী অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৬

২০