অনলাইন ডেস্ক
২৯ ডিসেম্বর ২০২৫, ৪:৪৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সুন্নতে খতনার অনুষ্ঠানে চাঁদা দাবিসহ হামলা ও ভাঙচুরের অভিযোগ

ফরিদপুরের নগরকান্দায় একটি সুন্নতে খতনার অনুষ্ঠানে চাঁদা না পেয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হলে এলাকায় উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে নগরকান্দা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। ওই ওয়ার্ডের বাসিন্দা জিলু সরদারের ছেলে স্বপন মাহমুদের ছেলে তানভীর ইসলাম শাওনের সুন্নতে খতনার অনুষ্ঠান চলাকালে এ ঘটনা ঘটে।

 

এসময় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। আহতদের নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, পার্শ্ববর্তী ছাগলদি গ্রামের চান মিয়ার ছেলে উসমান ও আহাদ অনুষ্ঠানস্থলে এসে চাঁদা দাবি করেন। তাদের দাবি পূরণ না হওয়ায় তারা দেশীয় অস্ত্র নিয়ে হামলা এবং বাড়িঘরে ভাঙচুর চালান।

 

 

ভুক্তভোগী স্বপন মাহমুদ বলেন, মূলত সাউন্ড বক্স ভাড়া সংক্রান্ত বিষয় নিয়ে প্রথমে ঝামেলা সৃষ্টি হয়। আমার ছেলের সুন্নতে খতনার অনুষ্ঠানে ডেকোরেটর পক্ষের লোক উসমান ও আহাদ এসে অনুষ্ঠান পণ্ড করার হুমকি দেয়। তারা আমার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। আমি তা দিতে অস্বীকৃতি জানালে তারা আমাদের লোকজনের ওপর হামলা চালায়।

আরও পড়ুন  মার্চ ফর ইনসাফ কর্মসূচি শুরু ইনকিলাব মঞ্চের, বড় আন্দোলনের হুঁশিয়ারি

স্বপন মাহমুদের বড় ভাই রিপন সরদার জানান, অনুষ্ঠানের সময় সাউন্ড বক্স বাজানোকে কেন্দ্র করে প্রথমে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে অভিযুক্তরা দলবল নিয়ে হামলা চালায়।

এ বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত উসমান ও আহাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে অভিযুক্তদের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে।

 

উসমানের বড় ভাই বক্কার মিয়া বলেন, তাদের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। তার দাবি, ‘আমার ছোট ভাই উসমান ও আহাদ ওই অনুষ্ঠানে ডেকোরেটরের কাজ করছিল। সেসময় স্বপন মাহমুদ ও তার লোকজন আমার ভাইকে মারধর করে। পরে আমাদের ফাঁসানোর জন্য তারা নিজেরাই ঘর ভাঙচুর করেছে।’

এ বিষয়ে নগরকান্দা থানার উপ-পরিদর্শক (এসআই) তারেক বিশ্বাস বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসূল সামদানী আজাদ জানান, সুন্নতে খতনার অনুষ্ঠানকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০