অনলাইন ডেস্ক
২৯ ডিসেম্বর ২০২৫, ৬:৩৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ঢাকা-১১ আসনে নাহিদকে শুভ কামনা জানিয়ে সরে গেলেন শিবিরের সাবেক সভাপতি

জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা- ১১ (রামপুরা- বাড্ডা-ভাটারা- হাতিরঝিল আংশিক) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের জন্য শুভ কামনা জানালেন এই আসনে জামায়াত মনোনীত প্রার্থী আতিকুর রহমান। তিনি ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি জেনারেল।

 জামায়াতের সঙ্গে এনসিপি সমঝোতার কারণে আসনটিতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হয়েছে বলে জানা গেছে।

এনসিপির সঙ্গে আসন সমঝোতা হওয়ার পর সোমবার (২৯ ডিসেম্বর) তিনি নাহিদ ইসলামকে শুভকামনা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়েছেন। পোস্টে তিনি দায়িত্ব থেকে অব্যাহতি পাওয়া, প্রচারণা কার্যক্রম ও নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতার কথা তুলে ধরেন।

আতিকুর রহমান লেখেন, ঢাকা-১১ আসনে নাহিদ ইসলামের জন্য শুভ কামনা। আলহামদুলিল্লাহ। ছুম্মা আলহামদুলিল্লাহ।

দীর্ঘ ১০ মাস ২২ দিন পর আজ এক বড় জবাবদিহির জিম্মাদারি থেকে মুক্তি পেলাম। চলতি বছরের ৬ ফেব্রুয়ারিতে সংগঠনের সিদ্ধান্তের পর থেকে ঢাকা- ১১ সংসদীয় আসনে ইসলামী আন্দোলনের পক্ষে জনমত তৈরি করার জন্য সাধ্যমতো প্রচেষ্টা চালিয়েছি। ব্যক্তি, পরিবার, পেশাগত দায়িত্ব সবকিছুর ঊর্ধ্বে ময়দানে ভূমিকা ও জনগণের পাশে থাকার চেষ্টা করেছি।

তিনি বলেন, সবার আন্তরিক প্রচেষ্টার কারণে ঢাকা-১১ আসনে জামায়াতে ইসলামী ও দাঁড়িপাল্লার পক্ষে সব শ্রেণির পেশার মানুষের ব্যাপক সমর্থন তৈরি হয়েছে; যা সর্বশেষ জরিপে উঠে এসেছে।

আরও পড়ুন  ইসলামী আন্দোলনকে বাদ রেখেই জামায়াত জোটের জরুরি বৈঠক

আমি ঢাকা-১১ সংসদীয় আসনের সব শ্রেণি-পেশার মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা এই স্বল্প সময়ে আমাকে আপনাদের আপনজন হিসেবে গ্রহণ করে নিয়েছেন এবং অভূতপূর্ব ভালোবাসায় আবদ্ধ করেছেন। মহান রাব্বুল আলামিন আপনাদের সবাইকে সামগ্রিক কল্যাণ দান করুন, ভালো ও নিরাপদে রাখুন।

তিনি আরও লেখেন, আমার সঙ্গে এই পথ চলা সব সহযাত্রীর প্রতিও আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই সময়ে অনেকেই অবর্ণনীয় কষ্ট ও ত্যাগ স্বীকার করেছেন, রাত জেগে পোস্টার লাগিয়েছেন, ঘণ্টার পর ঘণ্টা একসঙ্গে হেঁটেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে উত্তম প্রতিদান দান করুন।

আমার সহযাত্রী সব বোনদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি। যারা জনমত গঠনে অনেক কষ্ট ও ত্যাগ স্বীকার করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরও উত্তম জাযা দান করুন। এ সময়ে আমার ইচ্ছা বা অনিচ্ছায় কেউ কষ্ট পেয়ে থাকলে আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী।

তিনি আরও লেখেন, আমরা সবাই সংগঠনের সিদ্ধান্তের প্রতি পরিপূর্ণ অনুগত ও আস্থাশীল। ইনসাফের বাংলাদেশ গড়তে আমরা একযোগে কাজ করবো ইনশাল্লাহ। মহান রাব্বুল আলামিন আমাদের সব প্রচেষ্টা তার সন্তুষ্টি ও দ্বীনের বিজয়ের জন্য কবুল করুন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১০

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১১

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৩

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৪

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৫

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৬

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৭

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৮

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

১৯

স্পিকারের সঙ্গে ফরাসি রাষ্ট্রদূতের সাক্ষাৎ, মুক্ত বাণিজ্য চুক্তিতে জোর

২০