আসিফ মাহমুদ অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেছিলেন আগামী নির্বাচনে অংশ নেওয়ার জন্য।

আসিফ মাহমুদ অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেছিলেন আগামী নির্বাচনে অংশ নেওয়ার জন্য।
এনসিপির ওই নেতা জানিয়েছেন, ‘আজ সন্ধ্যায় এনসিপি তার দলীয় কার্যালয়ে যে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে সেটির মূল কারণ আসিফ মাহমুদের দলের যোগদান উপলক্ষে।’
এনসিপির সূত্রটি জানায়, আপাতত নির্বাচনে অংশগ্রহণ করতে না পারলেও তিনি এনসিপির মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন।
বিকেলেই এনসিপির পক্ষ থেকে জরুরি সংবাদ সম্মেলনের ঘোষণা দেওয়া হয়েছে।
এর আগে ঢাকা-১০ থেকে নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্রও সংগ্রহ করেছিলেন তিনি। একই সাথে তার সমর্থকরা কুমিল্লা-৩ আসন থেকেও মনোনয়ন সংগ্রহ করেছিলেন। যদিও সোমবার সন্ধ্যা পর্যন্ত কোনোটিতেই তার মনোনয়নপত্র জমা দেওয়ার তথ্য জানা যায়নি।
মন্তব্য করুন