অনলাইন ডেস্ক
২৯ ডিসেম্বর ২০২৫, ১২:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঢাকা-৪ আসনে মনোনয়নপত্র জমা দিলেন রবিন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ এর ১৭৭ ঢাকা- ৪ সংসদীয় আসনের ‘ধানের শীষ’ প্রতীকে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন।

সোমবার (২৯ ডিসেম্বর) সেগুনবাগিচায় রিটার্নিং অফিসারের কার্যালয়ে এ মনোনয়নপত্র জমা দেন তিনি।

এসময় রবিন বলেন, আমার এলাকার মানুষ সবসময় আমার পাশে দাঁড়িয়েছেন। তারা আমাকে সহযোগিতা করেছেন, সাহস দিয়েছেন এবং এলাকার মানুষের সুবিধা ও অসুবিধা সম্পর্কে আমি ভালোভাবে জানি। আমি ছোটবেলা থেকে এখানে বড় হয়েছি। আমার বাবা এই এলাকার সাবেক বারবার নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। এই এলাকার যত উন্নয়ন হয়েছে যত শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা, কালভার্ট, রাস্তা-ঘাট সবই বিএনপির আমলে হয়েছে। ব্যাপক উন্নয়ন ঘটেছে বিএনপির আমলে।

তিনি বলেন, বিগত বছরগুলিতে একেবারেই কিছু হয়নি। তাই মানুষ এখন অনেক আকুল, তারা আশা করছে যে দেশে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হবে। সেই সরকার মানুষের প্রতি দায়বদ্ধ থাকবে, তাদের কর্মকাণ্ডে দুর্নীতিমুক্তি ও স্বচ্ছতা নিশ্চিত হবে।

আরও পড়ুন  খালেদা জিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

তিনি আরো বলেন,আমরা সকলে মিলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে যারা মনোনীত হয়েছি, আমরা দিনরাত পরিশ্রম করব। মার্চের পর থেকে আমরা বিভিন্ন ওয়ার্ডে মতবিনিময় সভা ও উঠান বৈঠক করছি। সেখানে এলাকার বিশেষ করে শ্রদ্ধেয় মুরুব্বি থেকে শুরু করে আলেম সমাজের প্রতিনিধিদের সঙ্গে আমাদের তরুণ যুবকরা এবং নারীরা তাঁদের প্রত্যাশা নিয়ে আমাদের কাছে এসেছে। আমরা তাদের দ্বারেও গিয়েছি, তাদের কথা শুনেছি। ইতিমধ্যে আমাদের ঢাকা চার-এর নয়টি ওয়ার্ডে সমস্যাগুলো চিহ্নিত করা হয়েছে।

রবিন বলেন, মানুষের ভালোবাসায় আমি যদি নির্বাচিত হই।

নির্বাচনের ঠিক পরের দিন থেকে, আমি সেই এলাকার মানুষের সমস্যা সমাধানে কাজ শুরু করব এবং তাদের প্রত্যাশা পূরণে নিয়োজিত থাকব।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০