অনলাইন ডেস্ক
২৯ ডিসেম্বর ২০২৫, ৩:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিএনপির মিছিলে ককটেল বিস্ফোরণ, পার্থের অফিস ভাঙচুর-গুলি

ভোলায় রাজাপুর ইউনিয়ন ছাত্রদল সভাপতি সিফাত হত্যার বিচারের দাবিতে মিছিল করেছে বিএনপি। এসময় মিছিলকে কেন্দ্র করে কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এছাড়াও আন্দালিব রহমান পার্থের দল বিজেপির জেলা অফিস ভাঙচুর করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক গ্রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। তবে হতাহতের ঘটনা ঘটেনি।

সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে নতুন বাজার বিজেপির কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

ভোলা জেলা বিএনপির পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী, জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী ভোলার আলোচিত রাজাপুর ইউনিয়নের ছাত্রদলের সভাপতি সিফাত হত্যার বিচারের দাবিতে বিকেলে জেলা কার্যালয় থেকে একটি মিছিল শহর প্রদক্ষিণ করে বাংলা স্কুল মোড় হয়ে কালীবাড়ির চত্বর হয়ে দলীয় কার্যালয়ে ফিরে যাওয়ার পথে হঠাৎ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটলে মিছিলকারীদের একটি গ্রুপ নতুন বাজার জেলা বিজেপি অফিসের সামনে এসে অফিস ভাঙচুর করার চেষ্টা করে। পুলিশ মিছিলকারীদের ছত্রভঙ্গ করতে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এ সময় একদল দুর্বৃত্ত বিজেপি অফিসে হামলা চালিয়ে ভাঙচুর করে, অফিসে তালা লাগিয়ে অফিস চত্বরে বিক্ষোভ করে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন  খালেদা জিয়ার জানাজায় যোগ দেবেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

এ ঘটনায় জেলা বিজেপির সাধারণ সম্পাদক মোতাছিম বিল্লা বলেন, দুপুরে আমাদের অফিসটি বন্ধ ছিল। বিকালে বিএনপি মিছিল করে যাওয়ার সময় একদল সন্ত্রাসী আমাদের অফিসে হামলা চালিয়ে তালা ভেঙে অফিসে ঢুকে আসবাবপত্র, টিভি ভাঙচুর করে ও অফিসে থাকা নির্বাচনি লিফলেট রাস্তায় ফেলে দিয়ে ময়লা (পায়খানা) নিক্ষেপ করে।

এ বিষয়ে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এনামুল হক জানান, আমাদের পূর্ব ঘোষিত ছাত্রদল নেতা সিফাত হত্যার বিচারের দাবিতে শহরে শান্তিপূর্ণ ভাবে বিক্ষোভ মিছিল শেষ করি। বিজেপির অফিস ভাঙচুরের ঘটনার সাথে আমাদের কোনো সম্পৃক্ততা নেই।

কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে এবং একদল দুর্বৃত্ত বিজেপি অফিস ভাঙচুরে চেষ্টা করে। এসময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ফাঁকা গুলি ছোড়ে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দেশে এপ্রিল-মে মাসের পূর্ণ জ্বালানি সক্ষমতা রয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে আরও ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র

জামালপুরে কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

জাতীয় সংকট উত্তরণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জামায়াত আমিরের

রাজধানীর গুলশানে সিসাবারে অভিযান, সেবন সামগ্রী জব্দ

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকবে

ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

সংরক্ষিত আসনের প্রার্থী বিএনপির শহিদ পরিবারের সদস্য ছাত্রদলের শারমিন সুলতানা রুমা

পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক

১০

মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ

১১

বিদ্যুতের দাম সমন্বয়ে মন্ত্রিসভা কমিটি গঠন

১২

কুষ্টিয়ায় ধর্ম অবমাননার অভিযোগ কথিত পীরকে পিটিয়ে হত্যা, দরবারে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ

১৩

জুন-জুলাইয়ে ছাত্রদলের নতুন কমিটি, শীর্ষ পদপ্রত্যাশী দুই ডজন নেতা

১৪

গণভোটের রায় বাস্তবায়নে বিরোধী দলকে রাজপথে ঠেলে দেওয়া হচ্ছে

১৫

হাম টিকাদান কর্মসূচির দ্বিতীয় ধাপ শুরু, ৪ সিটি করপোরেশন এলাকায় টিকা পাবে ১২ লাখের বেশি শিশু

১৬

জামায়াতকে’ পাকিস্তানি বাহিনীর দেশীয় সহযোগী দলের নাম রেখে জামুকা বিল পাস

১৭

এটা শাহবাগ নয়, এটা পার্লামেন্ট- হাসনাতকে স্পিকার

১৮

অভিযুক্তের সঙ্গে দলের কোন সম্পর্ক নেই, আইনের আওতায় আনার আশ্বাস

১৯

টাঙ্গাইলে মাদকবিরোধী অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৬

২০