অনলাইন ডেস্ক
৩০ ডিসেম্বর ২০২৫, ৬:০১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মায়ের মরদেহ দেখে হাসপাতাল ছাড়লেন বিষন্ন তারেক রহমান

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

খালেদা জিয়ার মৃত্যুর সংবাদের পর রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে দলটির নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। এসময় নেতাকর্মীদের বিমর্ষ দেখা যায়।

অন্যদিকে গতকাল (সোমবার) রাতেই মায়ের শারীরিক অবস্থার অবনতি হলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এভার কেয়ার হাসপাতালে যান। তারেক রহমানের উপস্থিতিতেই খালেদা জিয়াকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। পরে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ১০টা ৮ মিনিটে এভারকেয়ার হাসপাতাল ত্যাগ করেন তারেক রহমান। এসময় তাকে বিষণ্ন দেখা যায়।

সরেজমিনে দেখা যায়,সকাল ১০টা ৮ মিনিটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এভার কেয়ার হাসপাতাল থেকে বের হন। বের হওয়ার সময় তাকে বিষণ্ন দেখা যায়। গাড়ির সামনের সিটে বসে তিনি বিমর্ষভাবে হাসপাতাল এলাকা ত্যাগ করেন।

আরও পড়ুন  ইউনূস নিজ হাতে উপদেষ্টার তালিকায় সংশোধন এনেছেন : রাষ্ট্রপতি

 

সকাল থেকে সরেজমিনে দেখা যায়, দলটির ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এভার কেয়ার হাসপাতালের প্রধান ফটকের সামনে এসে ভিড় জমাচ্ছেন। অনেক নেতাকর্মী মাটিতে লুটিয়ে কান্না করছেন। অনেকে আবার একে অপরকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ছেন। বেগম খালেদা জিয়ার এই মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না দলটির নেতাকর্মীরা। তাদের আহাজারি ও বিলাপে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়েছে হাসপাতালের সামনে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০