অনলাইন ডেস্ক
৩০ ডিসেম্বর ২০২৫, ৭:১৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বেগম জিয়ার অনেক পরিকল্পনা ছিল: আমান

সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে অপূরণীয় ক্ষতি হয়েছে মন্তব্য করে তার উপদেষ্টা আমান উল্লাহ আমান বলেছেন, নেত্রীর অনেক পরিকল্পনা ছিল। এখন সেটা সম্পন্ন করবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

 

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠকে অংশ নিতে এসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

 
আমান উল্লাহ আমান বলেন, বেগম জিয়ার মৃত্যুতে অপূরণীয় ক্ষতি হয়েছে। সারা দেশসহ দেশের বাইরেও শোকের ছায়া নেমে এসেছে। দেশ নিয়ে আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার আরও অনেক পরিকল্পনা ছিল। এখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বেগম জিয়ার অসমাপ্ত কাজ সম্পন্ন করবেন।
 
বেগম জিয়ার ওপর অসহনীয় নির্যাতন হয়েছে উল্লেখ করে বিএনপির এ নেতা বলেন, মিথ্যা মামলায় সাজা দিয়ে আপসহীন নেত্রীকে জেলে রাখা হয়েছে। স্লো-পয়জনিংয়ের মাধ্যমে তাকে অসুস্থ করে ফেলা হয়েছে। সেই অসুস্থতা আর ভালো হয়নি। বিদেশে চিকিৎসা নিতে যাওয়ার জন্য দলের পক্ষ থেকে বারবার আকুতি জানানো হয়। কিন্তু ফ্যাসিস্ট সরকার সেই সুযোগটা পর্যন্ত দেয়নি। আজ তিনি আমাদের কাছ থেকে চলে গেছেন। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করি।
 
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল ৬টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
 
বেগম খালেদা জিয়া ১৫ আগস্ট ১৯৪৫ জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বেনজির ভুট্টোর পর মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী।
Facebook Comments Box
আরও পড়ুন  টেলিগ্রাফ উন্মোচন করেন স্যামুয়েল মোর্স

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০