অনলাইন ডেস্ক
৩০ ডিসেম্বর ২০২৫, ৭:৫৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার মৃত্যুতে পৈতৃক বাড়িতে স্বজনদের ভিড়

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তার পৈতৃক বাড়ি ফেনীর ফুলগাজী উপজেলার দক্ষিণ শ্রীপুর গ্রামের বড় মজুমদার বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া। এ ছাড়া তার নিজ উপজেলা ফুলগাজীসহ ফেনী জেলার সর্বত্র শোকের ছায়া নেমে আসে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল থেকে তার নিজ বাড়িতে পবিত্র কোরআনখানির আয়োজন করা হয়েছে। তার আত্মার মাগফেরাত কামনায় এই আয়োজন করা হয়। এ ছাড়া এলাকার স্থানীয় নেতাকর্মীসহ সাধারণ জনগণ সকাল থেকেই এই বাড়িতে ভিড় করছেন।

বেগম খালেদা জিয়া ফেনী- ১ আসন থেকে পাঁচবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি তিনবার দেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন।

তার বাবার নাম মরহুম ইস্কান্দার আলী মজুমদার, মায়ের নাম মরহুম তৈয়বা বেগম মজুমদার। তারা দুই ভাই তিন বোন।

 

বেগম খালেদা জিয়ার চাচাতো ভাই শামীম হোসেন মজুমদারসহ স্বজন প্রিয়জনরা তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত। তাদের অনেকেই খালেদা জিয়ার স্মৃতিচারণ করছেন।

বেগম খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন এবং বিরোধীদলীয় নেত্রী ছিলেন তিনি বারবার তার নিজ বাড়িতে এসেছেন।

আরও পড়ুন  সম্পদের হিসাব বিবরণী জমা দিয়েছেন আসিফ মাহমুদ, ফেরত দিয়েছেন কূটনৈতিক পাসপোর্ট

বেগম খালেদা জিয়ার চাচাতো ভাই শামীম হোসেন মজুমদার বলেন, সকালে বড় বোন খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ পেয়ে আমরা স্তব্ধ হয়ে পড়ি। পরিবারে শোকের ছায়া নেমে আসে। তার মৃত্যুর সংবাদ গ্রামের মাইকে প্রচার হওয়ার সঙ্গে সঙ্গে এলাকার লোকজন তার স্মৃতিবিজড়িত বাড়িতে এসে কান্নায় ভেঙে পড়েন এবং তার আত্মার মাগফেরাত কামনা করেন।

খালেদা জিয়ার ভাতিজা তামিম মজুমদার বলেন, আমরা অনেক আশা স্বপ্ন নিয়ে গতকালকে ফুপুর মনোনয়ন ফরম জমা দিয়েছিলাম। আমাদের বিশ্বাস ছিল তিনি সুস্থ হয়ে নির্বাচনে অংশ নিয়ে বিপুল ভোটে নির্বাচিত হয়ে আবার দেশের সেবায় নিজেকে নিয়োজিত রাখবেন। তিনি শারীরিকভাবে সুস্থ হয়ে আবার গ্রামের বাড়িতে আসবেন, আমরা সেই আশায় ছিলাম।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে কে? আলোচনার শীর্ষে এস এ খোকন

টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

২৫ লাখ টাকা নিয়ে লিখিতভাবে দাবি ছেড়ে দেওয়ার পর আবার অবৈধ দখলের চেষ্টা! ডেমরার ঐতিহ্যবাহী ওয়াকফ সম্পত্তি..

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

১০

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

১১

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

১২

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১৩

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১৪

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৫

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৭

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৮

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৯

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

২০