অনলাইন ডেস্ক
৩০ ডিসেম্বর ২০২৫, ৯:৩২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার মৃত্যুতে দেশের ক্রীড়াঙ্গন জুড়ে শোকের ছায়া

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছে দেশের ক্রীড়াঙ্গনের তারকারা। মিরপুর থেকে মতিঝিল—পুরো ক্রীড়াঙ্গন আজ শোকের চাদরে ঢাকা।

দেশের ক্রিকেটের অন্যতম কাণ্ডারি তামিম ইকবাল যেন ভাষা খুঁজে পাচ্ছেন না। তার শোকবার্তায় উঠে এসেছে এক গভীর শূন্যতা। দূর থেকে সাকিব আল হাসানও জানিয়েছেন শোকবার্তা।

ফুটবলের সবুজ গালিচায় যার হাত ধরে বাংলাদেশ অসংখ্য জয়ের গল্প লিখেছে, সেই সাবেক অধিনায়ক আমিনুল হক ভাষা হারিয়ে ফেলেছেন। মাঠের রাজনীতি কিংবা মাঠের খেলা—সবখানেই খালেদা জিয়ার সেই স্নিগ্ধ ও অনুপ্রেরণাদায়ী উপস্থিতি আজ কেবলই স্মৃতি। বাফুফে সভাপতি তাবিথ আউয়াল আবেগাপ্লুত কণ্ঠে স্মরণ করেন তাঁর অবদানকে। তার মতে, ক্রীড়াঙ্গনের উন্নয়নে তিনি যে মশাল জ্বালিয়েছিলেন, তার প্রস্থান সেখানে তৈরি করলো এক বিশাল অন্ধকার।

আরও পড়ুন  আমরা দুর্নীতি করব না, করতেও দেব না: ডা. শফিকুর রহমান

দেশের প্রধান দুই ক্রীড়া সংস্থা বিসিবি এবং বাফুফে পৃথক শোকবার্তায় জানিয়েছে তাদের বিনম্র শ্রদ্ধা। বিসিবি বলছে এটি কেবল একজন রাজনীতিবিদের বিদায় নয়, বরং বাংলাদেশের ক্রীড়া সংস্কৃতির এক অকৃত্রিম শুভাকাঙ্ক্ষীর প্রস্থান। বাফুফের চোখে ‘দেশের অপূরণীয় এক ক্ষতি’।

এই শোকের দিনে থেমে গেছে ব্যাটে-বলের লড়াই। শ্রদ্ধা জানিয়ে স্থগিত করা হয়েছে বিপিএলের মঙ্গলবারের সব ম্যাচ। একই পথে হেঁটেছে বাফুফেও; গড়াচ্ছে না কোনো ফুটবল ম্যাচও। গ্যালারির গর্জন আজ থমকে গেছে শোকের গাম্ভীর্যে।

খেলা হয়তো আবার মাঠে ফিরবে, গ্যালারিতে আবারও শোরগোল হবে। কিন্তু ভিআইপি বক্স কিংবা পুরস্কার বিতরণী মঞ্চে সেই পরিচিত উজ্জ্বল মুখটি আর দেখা যাবে না। ক্রীড়াঙ্গনের প্রতিটি ধূলিকণা আজ যেন অশ্রুসিক্ত নয়নে বলছে—বিদায়….

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে কে? আলোচনার শীর্ষে এস এ খোকন

টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

২৫ লাখ টাকা নিয়ে লিখিতভাবে দাবি ছেড়ে দেওয়ার পর আবার অবৈধ দখলের চেষ্টা! ডেমরার ঐতিহ্যবাহী ওয়াকফ সম্পত্তি..

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

১০

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

১১

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

১২

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১৩

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১৪

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৫

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৭

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৮

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৯

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

২০