
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, খালেদা জিয়া একদিকে যেমন সত্যি সত্যি অভিভাবক ছিলেন, অন্যদিকে মাতৃস্নেহে আমাদের দেখতেন। কোনো দিন বাসায় যাওয়ার পর কোনো কিছু না খেয়ে ওনার বাসা থেকে কখনো কেউ যেতে পারতো না।
মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে স্মৃতিচারণ করে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
ডা. জাহিদ বলেন, উনি (খালেদা জিয়া) দেশের জন্য, দেশের মানুষের জন্য, দেশের স্বাধীনতার পক্ষে কথা বলার জন্য সব সময় চিন্তা করতেন। মানুষের কষ্ট হয় এমন কোনো কার্যক্রমে উৎসাহ দিতেন না।
তিনি আরো বলেন, খালেদা জিয়া চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী সব সময় চিকিৎসা নিতেন, চিকিৎসকদের কথা অনুযায়ী চলার চেষ্টার করতেন।
মন্তব্য করুন