অনলাইন ডেস্ক
৩০ ডিসেম্বর ২০২৫, ১১:১০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

‘স্থগিত মনোনয়ন’ ফেরত পাননি, তাই স্বতন্ত্র প্রার্থী নুরুউদ্দিন মোল্লা

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে দলীয় নেতাকর্মী নিয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনে মিজান-এর কাছে মনোনয়নপত্র দেন উপজেলা বিএনপির কার্যকরি এ সদস্য। বিষয়টি নিয়ে বেশ আলোচনায় স্বতন্ত্র প্রার্থী।

জানা যায়, ২০০৮ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাদারীপুর-১ আসনে সংসদ সদস্য হিসেবে নির্বাচনে অংশ নেন কামাল জামান নুরুউদ্দিন মোল্লা। দীর্ঘদিন শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমান তিনি উপজেলা বিএনপির সদস্য হিসেবে কমিটিতে রয়েছেন। গত ৩ নভেম্বর বিকেলে বিএনপির কেন্দ্রীয় কমিটি থেকে মাদারীপুর-১ আসনের দলীয় প্রার্থী হিসেবে কামাল জামান নুরুউদ্দিন মোল্লার নাম ঘোষণা করে মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর। মনোনয়ন ঘোষণার ২৪ ঘণ্টা না যেতেই ৪ নভেম্বর বিকেলে বিএনপির কেন্দ্রীয় কমিটির এক বিজ্ঞপ্তিতে নুরুউদ্দিন মোল্লার মনোনয়ন স্থগিত করা হয়। এতে ফুঁসে ওঠেন নুরুউদ্দিনের নেতাকর্মীরা।

প্রতিবাদে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে অবরোধসহ নানান কর্মসূচি পালন করেন তারা। কিন্তু তার স্থগিত হওয়া মনোনয়ন বিএনপির কেন্দ্রীয় কমিটি ফেরত দেয়নি। পরে এ আসনে দলীয় প্রার্থী হিসেবে গত ৪ ডিসেম্বর নাদিরা আক্তার মিঠু চৌধুরীর নাম ঘোষণা করে কেন্দ্রীয় কমিটি।

রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্র বলছে, মাদারীপুর-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী নাদিরা আক্তার মিঠু চৌধুরী, জামায়াতে ইসলামী’র দলীয় প্রার্থী হয়ে মনোনয়নপত্র জমা দেন মো. সরোয়ার হোসেন, বাংলাদেশ কমিউনিস্টপার্টির প্রার্থী হিসেবে মনোনয়পত্র জমা দেন আবদুল আলী, জাতীয় পার্টির মুহাম্মদ জহিরুল ইসলাম মিন্টু, খেলাফত মজলিসের রিকশা প্রতিক-এর মনোনীত প্রার্থী হয়েছেন সাইদ উবিন আহমাদ হানজালা, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর হাতপাখা প্রতিকের মাওলানা আকরাম হুসাইন, গণঅধিকার পরিষদের রাজিব মোল্লা, বাংলাদেশ লেবার পার্টির প্রার্থী মো. হাদিজুর রহমান, বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাবলু, শিবচর উপজেলা বিএনপির সদস্য কামাল জামান নুরুউদ্দিন মোল্লা, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন ইমরান হাসান।

আরও পড়ুন  জেফার-রাফসানকে নিয়ে আলোচনা তুঙ্গে, জানা গেল বিয়ের সময়

নির্বাচন অফিস সূত্র জানায়, শিবচর উপজেলা নিয়ে গঠিত মাদারীপুর-১ আসন। শিবচর পৌরসভা ও ১৮টি ইউনিয়নে মোট ভোটার ৩ লাখ ২১ হাজার ১৩৩ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬৭ হাজার ১৮৭ জন। নারী ভোটার আছে ১ লাখ ৫৩ হাজার ৯৪৪ জন। এছাড়া ২ জন রয়েছে হিড়জা ভোটার। পদ্মা নদী আর আড়িয়াল খা নদী বিশিষ্ট এই আসনে মোট ভোট কেন্দ্র ১০২টি।
মাদারীপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী কামাল জামান নুরুউদ্দিন মোল্লা বলেন, ‘ঘোষণা হওয়া মনোনয়ন এভাবে স্থগিত করবে সেটা বোধগম্য ছিল না। জনগনের ইচ্ছাতেই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বো। নির্বাচনে জনগনই সিদ্ধান্ত নিয়ে তাদের মতামত প্রকাশ করবে। তাদের পছন্দের প্রার্থীকে ভোটের মাধ্যমেই নির্বাচন করবে ভোটাররা। শিবচরে জনগন আমাকে ভালবাসে, তাদের প্রত্যাশা পূরণ করতে আমি মাঠে আছি।’
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে কে? আলোচনার শীর্ষে এস এ খোকন

টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

২৫ লাখ টাকা নিয়ে লিখিতভাবে দাবি ছেড়ে দেওয়ার পর আবার অবৈধ দখলের চেষ্টা! ডেমরার ঐতিহ্যবাহী ওয়াকফ সম্পত্তি..

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

১০

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

১১

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

১২

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১৩

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১৪

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৫

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৭

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৮

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৯

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

২০