অনলাইন ডেস্ক
৩০ ডিসেম্বর ২০২৫, ২:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দুর্লভ ছবিতে গৃহবধূ থেকে সংগ্রামী বেগম খালেদা জিয়া

সাধারণ একজন গৃহবধূ থেকে রাজনীতির জটিল মঞ্চে পা রেখেছিলেন খালেদা জিয়া। গত শতকের আশির দশকে বিএনপি চেয়ারপারসনের দায়িত্ব নিয়ে দেশে গণতন্ত্র ফেরানোর সংগ্রামে নেতৃত্ব দেন তিনি। এরপর তিনবার প্রধানমন্ত্রীর দায়িত্বও পালন করেন। ৮০ বছর পেরিয়ে চিরতরে বিদায় নিলেন খালেদা জিয়া।

 

বেগম খালেদা জিয়ার রাজনৈতিক ও পারিবারিক জীবনের ছবি দীর্ঘ সময় ধরে তুলে আসছিলেন আলোকচিত্র সাংবাদিক মো. লুৎফর রহমান বীনু। তার রচিত ‘গণতন্ত্রের সংগ্রাম’ বইয়ে প্রকাশিত ছবিতে উঠে আসে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম।

আরও পড়ুন  সালমান-আনিসুলের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ
১৯৭৯ সালে স্বামী রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে খালেদা জিয়া। ১৯৮১ সালে জিয়াউর রহমানের মৃত্যুর পর রাজনীতিতে পা রাখেন খালেদা জিয়া। তারপর আমৃত্যু বিএনপির চেয়ারপারসন ছিলেন তিনি।

 

রাজনীতিতে নামার পর ১৯৮২ সালে প্রথম সাংবাদিকদের মুখোমুখি হন খালেদা জিয়া।

 

১৯৮২ সালে রাজনীতিতে খালেদা জিয়ার তখন উন্মেষকাল। বিজয় দিবসে বিএনপি নেতাকর্মীদের নিয়ে সাভার জাতীয় স্মৃতিসৌধে ফুল দেন তিনি।

 

১৯৮৭ সালে বিএনপি কার্যালয়ে ছেলে তারেক রহমানের সঙ্গে খালেদা জিয়া। তারেক রহমান এখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

 

আশির দশকে জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক আলোকচিত্র প্রদর্শনীতে খালেদা জিয়া।

 

  

১৯৮৭ সালের ১০ নভেম্বর ছিল তিন জোটের ঢাকা অবরোধ। তার পরদিন রাজধানীর হোটেল পূর্বাণী থেকে খালেদা জিয়াকে আটক করে পুলিশ।

 

১৯৮৮ সালে বন্যায় ডুবে গিয়েছিল গোটা দেশ। তখন দুর্গত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণে বেরিয়েছিলেন খালেদা জিয়া।

 

১৯৯০ সালের অক্টোবরে রাজধানীর গুলিস্তানে বিএনপির সমাবেশে খালেদা জিয়া।

 

১৯৯১ সালে সংসদ নির্বাচনের আগে প্রচারে সারা দেশ চষে বেড়িয়েছিলেন খালেদা জিয়া।

 

১৯৯১ সালে নির্বাচনে বিএনপি  জয়ী হলে ‘ভি’ চিহ্নে তা প্রকাশ করেন খালেদা জিয়া।

 

১৯৯১ সালে নির্বাচনে জয়ের পর রাজধানীর শেরেবাংলা নগরের জনসভায় ছেলে তারেক রহমানকে নিয়ে খালেদা জিয়া।

 

 ২০০১ সালে নির্বাচনে জয়ের পর তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন খালেদা জিয়া।

 

 ২০০১ সালে সরকার গঠনের পর জাতীয় সংসদে বক্তৃতায় প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

 

২০০৪ সালে ঈদের দিনে পরিবারের সদস্যদের নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে খালেদা জিয়া।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তেল-গ্যাস সংকটে যেন কেউ সিন্ডিকেট করতে না পারে, তা নিশ্চিত করবে সরকার: রিজভী

কাল থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, অংশ নেবে সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী

পাচারকৃত অর্থ ফিরিয়ে এনে কৃষক-ফ্যামিলি কার্ডের মাধ্যমে জনগণকে দেওয়া হবে

সন্ধ্যার মধ্যে চার অঞ্চলে ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির আভাস

বিগত স্বৈরাচার ও অন্তর্বর্তীকালীন সরকার বাচ্চাদের জন্য টিকা আনেনি: প্রধানমন্ত্রী

হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দেশে এপ্রিল-মে মাসের পূর্ণ জ্বালানি সক্ষমতা রয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে আরও ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র

জামালপুরে কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

জাতীয় সংকট উত্তরণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জামায়াত আমিরের

১০

রাজধানীর গুলশানে সিসাবারে অভিযান, সেবন সামগ্রী জব্দ

১১

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকবে

১২

ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

১৩

সংরক্ষিত আসনের প্রার্থী বিএনপির শহিদ পরিবারের সদস্য ছাত্রদলের শারমিন সুলতানা রুমা

১৪

পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক

১৫

মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ

১৬

বিদ্যুতের দাম সমন্বয়ে মন্ত্রিসভা কমিটি গঠন

১৭

কুষ্টিয়ায় ধর্ম অবমাননার অভিযোগ কথিত পীরকে পিটিয়ে হত্যা, দরবারে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ

১৮

জুন-জুলাইয়ে ছাত্রদলের নতুন কমিটি, শীর্ষ পদপ্রত্যাশী দুই ডজন নেতা

১৯

গণভোটের রায় বাস্তবায়নে বিরোধী দলকে রাজপথে ঠেলে দেওয়া হচ্ছে

২০