অনলাইন ডেস্ক
৩১ ডিসেম্বর ২০২৫, ৩:৫৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শেষবারের মতো ফিরোজায় খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মরদেহ এখন তার বাসভবন গুলশানের ফিরোজায় নেওয়া হয়েছে।

বুধবার (৩১ ডিসেম্বর) সকাল সোয়া ৯টার দিকে তাকে বহনকারী অ্যাম্বুলেন্স ফিরোজায় প্রবেশ করে।

সকাল ৯টার একটু আগে বাংলাদেশের পতাকায় মোড়ানো একটি গাড়িতে করে তার মরদেহ এভারকেয়ার হাসপাতাল থেকে বের করা হয়।

খালেদা জিয়ার স্বজন ও বিএনপির নেতাকর্মীরা ফিরোজায় তাকে শেষবারের মতো শ্রদ্ধা জানাবেন। পরে তার মরদেহ জানাজার জন্য মানিক মিয়া অ্যাভিনিউয়ে নেওয়া হবে।

জানাজা শেষে তাকে দাফন করা হবে তার স্বামী, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে।

ভোর থেকেই এভারকেয়ার হাসপাতালের আশপাশে কড়া নিরাপত্তা ও যানবাহন নিয়ন্ত্রণ করতে দেখা যায়। খালেদা জিয়ার মরদেহ বহনকারী গাড়ি বহরের সামনে পেছনেও পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর পাহারা ছিল।

আরও পড়ুন  ‘৫০ কোটি টাকার ঘুষ প্রস্তাবকারীদের’ নাম প্রকাশে এমপি আমির হামজাকে আইনি নোটিশ

বেগম খালেদা জিয়ার জানাজা পড়াবেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক।

এদিকে, তার জানাজায় অংশ নিতে মঙ্গলবার রাত থেকেই সংসদ ভবন এলাকায় দলীয় নেতাকর্মী ভিড় করছেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিএনপির নেতাকর্মীরা গতকাল মঙ্গলবার তার মৃত্যুর খবর পেয়েই ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন।

শেষবারের মতো খালেদা জিয়াকে একনজর দেখার আশায় নেতাকর্মীরা যে যার মতো গণপরিবহন, ট্রেন, লঞ্চ ও ব্যক্তিগত গাড়ি নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০