অনলাইন ডেস্ক
৩১ ডিসেম্বর ২০২৫, ১২:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এনসিপি প্রার্থী ডা. মাহমুদা মিতুকে হত্যার হুমকি

ঝালকাঠি-১ (রাজাপুর–কাঁঠালিয়া) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী ডা. মাহমুদা আলম মিতুকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। 

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বিষয়টি জানান।

ফেসবুক পোস্টে ডা. মাহমুদা মিতু অভিযোগ করেন, একটি নির্দিষ্ট মোবাইল নম্বর থেকে তাকে নিয়মিত প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। হুমকিদাতারা তাকে পুড়িয়ে কিংবা কুপিয়ে হত্যার মতো ভয়ংকর ভাষা ব্যবহার করছে বলেও তিনি উল্লেখ করেন। দীর্ঘদিন এসব হুমকির কথা প্রকাশ না করলেও সাম্প্রতিক রাজনৈতিক জোট গঠন ও নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত প্রকাশের পর তার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হুমকি ও চরিত্রহননের অপচেষ্টা শুরু হয়েছে বলে দাবি করেন তিনি।

তিনি আরও জানান, জোটের খবর প্রকাশের পর একটি মহল উদ্ভট ও বানোয়াট তথ্য ছড়িয়ে দিচ্ছে। ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ভুয়া ভিডিও, সম্পাদিত ছবি কিংবা মানহানিকর কনটেন্ট ছড়ানো হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন ডা. মাহমুদা মিতু। তবে এসব হুমকিতে তিনি ভয়ভীত নন বলে জানান এবং সমর্থকদের বিচলিত না হওয়ার আহ্বান জানিয়ে সবার কাছে দোয়া কামনা করেন।

আরও পড়ুন  সম্মিলিত ইসলামী ব্যাংকের কর্মীদের চাকরি নিয়ে যে বার্তা দিলেন গভর্নর

এ বিষয়ে ডা. মাহমুদা আলম মিতু বলেন, গতকাল আমি ঝালকাঠি-১ আসনে এনসিপির হয় মনোনয়নপত্র দাখিল করেছি। তবে এ ধরনের হুমকি নতুন নয়, আগেও পেয়েছি। বিষয়টি পরিবারকে জানিয়েছি এবং গুরুত্ব দিয়ে দেখছি। খুব শিগগির অনলাইনে সাধারণ ডায়েরি (জিডি) করার কথা ভাবছি।

এ প্রসঙ্গে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, এখন পর্যন্ত এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০