অনলাইন ডেস্ক
১ জানুয়ারী ২০২৬, ৪:৫৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ক্ষমতার বাইরে থেকেও মানুষের হৃদয়ে থাকা যায়: অপূর্ব

রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ যেন পরিণত হয়েছিল এক বিশাল জনসমুদ্রে। বুধবার (৩১ ডিসেম্বর) বিকেলে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ভোর থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন লাখো মানুষ। প্রিয় নেত্রীর শেষ বিদায়ে এই অভূতপূর্ব দৃশ্য নাড়া দিয়েছে জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বকেও।

জানাজার সেই জনস্রোতের ছবি শেয়ার করে অপূর্ব ফেসবুকে মন্তব্য করেছেন, ক্ষমতার বাইরে থেকেও যে মানুষের ভালোবাসায় সিক্ত হওয়া যায়, এই জনসমুদ্রই তার বড় প্রমাণ।

‘জনসমুদ্রই ভালোবাসার প্রমাণ’ বিকেল ৩টার দিকে অনুষ্ঠিত জানাজার কয়েকটি ছবি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করেন অপূর্ব। ক্যাপশনে আবেগঘন হয়ে তিনি লেখেন, “ক্ষমতার বাইরে গিয়েও যে মানুষের হৃদয়ে জায়গা করে নেয়—এই জনসমুদ্র তার প্রমাণ। মহান আল্লাহ যেন তাকে জান্নাতের উঁচু মাকাম তথা জান্নাতুল ফেরদাউস দান করে। আমিন।”

অপূর্বর সেই পোস্টে মুহূর্তেই হাজারো অনুসারী একাত্মতা প্রকাশ করেন এবং সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রীর রুহের মাগফিরাত কামনা করেন।

শেষ যাত্রা ও দাফন এর আগে বুধবার সকাল ৮টা ৫৩ মিনিটে খালেদা জিয়ার মরদেহ রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানে নেওয়া হয়। প্রাথমিকভাবে মরদেহটি তার দীর্ঘদিনের বাসভবন ‘ফিরোজা’য় নেওয়ার কথা থাকলেও, শেষপর্যন্ত তা গুলশানের ১৯৬ নম্বর বাসায় অর্থাৎ তারেক রহমানের বাসভবনে নেওয়া হয়। সেখানে আত্মীয়স্বজনদের বিদায় জানানো শেষে দুপুরে মরদেহ নেওয়া হয় মানিক মিয়া অ্যাভিনিউতে।

সেখানে লাখো মানুষের অংশগ্রহণে জানাজা শেষে বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে শেরেবাংলা নগরে স্বামী ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে ‘দেশনেত্রী’ খ্যাত বেগম খালেদা জিয়াকে চিরনিদ্রায় শায়িত করা হয়।

Facebook Comments Box
আরও পড়ুন  ইসলামী আন্দোলনের ৫৫ নেতাকর্মীর জামায়াতে যোগদান

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে কে? আলোচনার শীর্ষে এস এ খোকন

টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

২৫ লাখ টাকা নিয়ে লিখিতভাবে দাবি ছেড়ে দেওয়ার পর আবার অবৈধ দখলের চেষ্টা! ডেমরার ঐতিহ্যবাহী ওয়াকফ সম্পত্তি..

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

১০

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

১১

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

১২

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১৩

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১৪

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৫

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৭

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৮

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৯

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

২০