অনলাইন ডেস্ক
১ জানুয়ারী ২০২৬, ৬:৫০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কোমলমতিদের হাতে নতুন বই, অপেক্ষায় মাধ্যমিকের শিক্ষার্থীরা

নতুন বছরের প্রথমদিনে স্কুলে এসেই নতুন পাঠ্যবই হাতে পেয়েছে প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা। বই পেয়ে খুশিতে আত্মাহারা তারা। তবে মাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা অনেকে বই পায়নি। কেউ কেউ দুই থেকে তিনটি বই পেয়েছে। তাতে মন খারাপ তাদের।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাজধানীর বাড্ডা, রামপুরা, খিলগাঁও এলাকার বেশ কয়েকটি সরকারি-বেসরকারি প্রাথমিক, মাধ্যমিক এবং প্রথম থেকে দশম শ্রেণি পর্যন্ত পাঠদান করা হয়- এমন বিদ্যালয় ঘুরে এ তথ্য পাওয়া গেছে৷

সরেজমিনে দেখা যায়, সকাল ৯টা থেকে শিক্ষার্থী ও অভিভাবকরা স্কুলে এসেছেন। শিক্ষার্থীদের রেজাল্ট শিট দেখে বই হাতে তুলে দিচ্ছেন শিক্ষকরা। প্রাথমিক বিদ্যালয়গুলোতে সকালে প্রথম ও দ্বিতীয় শ্রেণির বই দেওয়া হয়। বেলা ১১টা থেকে তৃতীয় চতুর্থ পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বই দেওয়া শুরু হবে।

বাড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজাদুর রহমান জাগো নিউজকে বলেন, আমাদের স্কুলের সব শিক্ষার্থীর জন্য শতভাগ বই এসেছে। প্রথমে আমরা প্রথম ও দ্বিতীয় শ্রেণির বই দিচ্ছি। পরে তৃতীয় থেকে পঞ্চমের বই দেওয়া হবে। সবাই আজকেই বই হাতে পাবে।

তিনি বলেন, বই বিতরণে এবার কোনো উৎসব করা হচ্ছে না। এজন্য আমরা শিক্ষার্থীদের রোল ধরে ডেকে ডেকে তাদের হাতে বই তুলে দিচ্ছি। পাশাপাশি বই দেওয়ার পর তাতে কাঁটা-ছেড়া বা কোনো সমস্যা আছে কি না, তা শিক্ষার্থী ও অভিভাবকদের যাচাই করে নিতে বলছি। এজন্য কিছুটা দেরি হচ্ছে।

উত্তর বাড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল গফুর হক জাগো নিউজকে বলেন, আমাদের সব ক্লাসে একযোগে বেলা ১১টায় বই বিতরণ শুরু হয়েছে। সবাই নতুন বই পাচ্ছে।

উত্তর বাড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী আজিম উদ্দিন। বই পেয়ে দারুণ খুশি সে। আজিম বলে, বই পেয়েছি। বাংলা বইয়ের তিনটা ছড়া পড়েছি। বাসায় দিয়ে মলাট বাঁধবো।

কোমলমতিদের হাতে নতুন বই, অপেক্ষায় মাধ্যমিকের শিক্ষার্থীরা

 

এদিকে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শতভাগ বই পৌঁছালেও মাধ্যমিক বিদ্যালয়েগুলো চাহিদামতো বই পায়নি। এজন্য সকাল থেকে এসব বিদ্যালয়ের শিক্ষকরা হিসাব কষছেন কোন শ্রেণি শিক্ষার্থীদের কয়টি করে বই দেওয়া হবে। ফলে মাধ্যমিকের শিক্ষার্থীরা এখনো হাতে বই পায়নি। নতুন বই হাতে পেতে তাদের অপেক্ষায় থাকতে হচ্ছে।

আরও পড়ুন  গাইবান্ধায় চাকা পাংচার হয়ে পুকুরে পড়লো নির্বাচনী সরঞ্জাম বহনকারী গাড়ি

খিলগাঁও সরকারি উচ্চ বিদ্যালয় ঘুরে দেখা যায়, শিক্ষার্থীরা কেউ ক্লাসে বসে গল্প-আড্ডায় মেতেছে, কেউ কেউ আবার বাইরে ছোট ছুটি ও খেলাধুলা করছে।

তারা জানায়, কখন বই দেবে তা শিক্ষকরা তাদের জানাননি। তবে বিকেল পর্যন্ত স্কুলেই থাকতে নির্দেশনা দিয়েছে। বই দেওয়ার সময়ে ক্লাসে ডেকে নেওয়া হবে বলেও শিক্ষকরা তাদের জানিয়েছে।

বিদ্যালয়টির শিক্ষক মিলনায়তনে গিয়ে দেখা যায়, শিক্ষকরা বই বিতরণের রেজিস্টার খাতা নিয়ে কাজ করছেন। কোন শ্রেণির কোন বিষয়ের কতটি বই এসেছে, তার হিসাব কষায় ব্যস্ত তারা।

শহীদুল হক নামে একজন সহকারী শিক্ষক জাগো নিউজকে বলেন, ষষ্ঠ ও নবমের কিছু বই এসেছে। সপ্তম ও অষ্টম শ্রেণি বইয়ের ঘাটতি বেশি। এখন কাউকে দুটি, আবার কাউকে তিনটি বই দিলে তো এ কম পাবে তার মন খারাপ হবে। এজন্য আমরা হিসাব করছি এক শ্রেণি কতগুলো বই আসছে, আর তা কতজনকে কয়টা করে দেওয়া যাবে।

কোমলমতিদের হাতে নতুন বই, অপেক্ষায় মাধ্যমিকের শিক্ষার্থীরা

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) সূত্র জানিয়েছে, ২০২৬ শিক্ষাবর্ষের জন্য প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত এবার মোট বইয়ের সংখ্যা ৮ কোটি ৫৯ লাখ ২৫ হাজার ৩৭৯ কপি। শতভাগ বই ছাপা, বাঁধাই, কাটিংয়ের কাজ শেষে বিতরণে জন্য উপজেলায় পাঠিয়ে দেওয়া হয়েছে।

অন্যদিকে মাধ্যমিক, দাখিল, দাখিল (ভোকেশনাল) ও কারিগরি স্তরের পাঠ্যপুস্তক মুদ্রণ ও সরবরাহের কাজ চলমান। ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবমের মোট ১৮ কোটি ৩২ লাখ ৮ হাজার ৬৯৩ কপি বইয়ের মধ্যে ৬৬ শতাংশ বই উপজেলার পর্যায়ে পাঠানো হয়েছে।

এনসিটিবি সদস্য (পাঠ্যপুস্তক) অধ্যাপক রিয়াদ চৌধুরী বলেন, বছরের প্রথমদিন শতভাগ শিক্ষার্থীর হাতে পাঠ্যবই তুলে দিতে পারবো, সেটা আমরা বলছি না। কিন্তু শতভাগ শিক্ষার্থী যেন বই হাতে পায়, সে চেষ্টা করছি। ৩০ ডিসেম্বর পর্যন্ত ৬৬ শতাংশের বেশি বই দেশের বিভিন্ন উপজেলায় সরবরাহ করা হয়েছে। বাকি ৪৪ শতাংশ বই যতদ্রুত সম্ভব প্রস্তুত করে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১০

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১১

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৩

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৪

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৫

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৬

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৭

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৮

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

১৯

স্পিকারের সঙ্গে ফরাসি রাষ্ট্রদূতের সাক্ষাৎ, মুক্ত বাণিজ্য চুক্তিতে জোর

২০