অনলাইন ডেস্ক
১ জানুয়ারী ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মেট্রোরেলে দুর্ঘটনার কারণ মানহীন বিয়ারিং প্যাড ও নকশার ত্রুটি

মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে পড়ে পথচারী আবুল কালাম নিহতের ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে সংশ্লিষ্ট কমিটি। এতে বলা হয়েছে, বুয়েটের ল্যাবে পরীক্ষা করে দেখা গেছে, পড়ে যাওয়া দুটি বিয়ারিং প্যাডের মান যথাযথ ছিল না। একইভাবে যে স্থান থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ে, সেখানকার ভায়াডাক্টের (উড়ালপথ) নকশাতেও ত্রুটি রয়েছে।

আজ বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের কাছে এ তদন্ত প্রতিবেদন জমা দেন তদন্ত কমিটির প্রধান ও সেতু বিভাগের সচিব মোহাম্মদ আবদুর রউফ।

তদন্তে মানহীন বিয়ারিং প্যাড ও নকশায় ত্রুটি পাওয়া গেলেও মেট্রোরেলের এ লাইনে ট্রেন চলাচল করতে পারবে বলে মনে করছেন কমিটির সদস্যরা। এ ক্ষেত্রে বিয়ারিং প্যাডগুলো নিয়মিত নিবিড়ভাবে পর্যবেক্ষণে রাখার পরামর্শ দিয়েছেন তাঁরা।

আরও পড়ুন  ‘৫০ কোটি টাকার ঘুষ প্রস্তাবকারীদের’ নাম প্রকাশে এমপি আমির হামজাকে আইনি নোটিশ

গত ২৬ অক্টোবর দুপুর ১২টা ২০ মিনিটের দিকে ফার্মগেট এলাকার মেট্রোরেলের ৪৩৩ নম্বর পিলার থেকে একটি বিয়ারিং প্যাড সরে গিয়ে নিচের রাস্তায় পড়ে। এ সময় মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান পথচারী আবুল কালাম আজাদ (৩৫)। সেদিনই ঘটনা তদন্তে উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করা হয়েছে। ২০২৪ সালের ১৮ সেপ্টেম্বর একই এলাকার মেট্রোরেলের ৪৩০ নম্বর পিলার থেকে একটি বিয়ারিং প্যাড সরে নিচে রাস্তায় পড়ে। তখন কোনো প্রাণহানি না হলেও মেট্রোরেল চলাচল বন্ধ ছিল প্রায় ১১ ঘণ্টা।

মেট্রোরেলের পিলার ও উড়ালসড়কের (ভায়াডাক্টের) সংযোগস্থলে বিয়ারিং প্যাড থাকে। এগুলো রাবার ও স্টিলের মিশ্রণে তৈরি। একেকটির ওজন ৫০ থেকে ৮০ কেজির মতো। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত এমন ২ হাজার ৪৮০টি বিয়ারিং প্যাড রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০