অনলাইন ডেস্ক
১ জানুয়ারী ২০২৬, ১:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ডিবি পরিচয়ে মাইক্রোবাস ডাকাতি, ৪ জন গ্রেফতার

মাদারীপুরের শিবচরে ডাকাতদলের ৪ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় লুণ্ঠিত ৩টি মাইক্রোবাস ও ১ টি প্রাইভেটকার উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানিয়েছেন সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) মো. সালাহ উদ্দিন কাদের।

 
গ্রেফতারকৃতরা হলেন, গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার ধাপাডাঙ্গা গ্রামের হায়দার আলীর ছেলে আল আমিন (৩৬), সাভারের হেমায়েতপুর এলাকার কামাল হোসেনের ছেলে পারভেজ হোসেন (৩০), নীলফামারি জেলার ডোমার উপজেলার আদর্শগ্রাম এলাকার আব্দুল মান্নানের ছেলে জাকির ইসলাম (২৩) এবং সাভারের কুরগাও মাওদী ইসলামের ছেলে সবুজ হোসেন (৩৪)।
 
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ২১ নভেম্বর রাতে রাজধানী ঢাকা থেকে মাইক্রোবাস মেরামত করে শিবচরের শেখপুরে নিজবাড়িতে ফিরছিলেন মো. সলেমান নামে এক ব্যবসায়ী। শিবরের যাদুয়ারচর এলাকায় আসলে ডিবি পুলিশ পরিচয়ের পাশাপাশি দুটি মাইক্রোবাস দিয়ে সলেমানের মাইক্রোবাসটি আটকানো হয়। পরে গ্রেফতারের ভয় দেখিয়ে মাইক্রোবাসটি ছিনিয়ে নেয় ডাকাতদলের সদস্যরা। মারধর করে সলেমনাকে পাঁচ্চর এলাকা ফেলে রেখে যায়।
 
 
খবর পেয়ে ওইদিন রাতে ভুক্তভোগীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে পুলিশ। এই ঘটনায় সলেমান নিজে বাদী হয়ে শিবচর থানায় মামলা দায়ের করেন। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় কুমিল্লা, কক্সবাজার ও সাভার এলাকায় অভিযান চালিয়ে আল আমিন, পারভেজ হোসেন, জাকির ইসলাম ও সবুজ হোসেকে গ্রেফতার করে পুলিশ।
 
এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৩টি মাইক্রোবাস ও ১টি প্রাইভেটকার। জব্দ করা হয় ডাকাতির কাজে ব্যবহৃত একাধিক গাড়ির ভুয়া নাম্বার প্লেট।
 
 
মাদারীপুরের সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) সালাহ উদ্দিন কাদের বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে মাদারীপুর আদালতে তোলা হয়। পরে ৪ জনকেই কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। 
Facebook Comments Box
আরও পড়ুন  যশোরের শার্শার রুদ্রপুর সীমান্তে ৮৮ বোতল ভারতীয় এসকাফ সিরাপ উদ্ধার

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০