
ফরিদপুরের ভাঙ্গায় অজ্ঞাত গাড়ির চাপায় পিষ্ট হয়ে অজ্ঞাত এক বৃদ্ধ (৬০) নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ভাঙ্গা-ঢাকা এক্সপ্রেসের ঢাকামুখি সার্ভিস লেনে ভাঙ্গা উপজেলার সলিলদিয়া ব্রিজ সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে শিবচর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে মৃত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন।
শিবচর হাইওয়ে থানার ওসি মো. জহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘অজ্ঞাত বৃদ্ধের পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে। এ বিষয়ে আইনগত কার্যক্রম অব্যাহত রয়েছে।’
মন্তব্য করুন