অনলাইন ডেস্ক
২ জানুয়ারী ২০২৬, ৬:১৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ওয়ার্কার্স পার্টির কার্যালয় ভাঙচুরের অভিযোগ যুবলীগ নেতার ছেলের বিরুদ্ধে

বরিশালে ওয়ার্কার্স পার্টির জেলা কার্যালয় ও একই তলায় থাকা সাংস্কৃতিক সংগঠন গণশিল্পী সংস্থার অফিসে ভাঙচুর ও মালপত্র লুটের অভিযোগ উঠেছে। অভিযুক্ত হিসেবে মহানগর যুবলীগের আহ্বায়ক নিজামুল ইসলাম নিজামের ছেলে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা তামিমের নাম উল্লেখ করা হয়েছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকা‌লের দিকে নগরীর ফকিরবাড়ি রোডে রাখাল বাবুর পুকুরপাড় এলাকায় এই ঘটনা ঘটে। ত‌বে সন্ধ‌্যার দি‌কে নেতাকর্মীরা কার্যাল‌য়ে প্রবেশ ক‌রে লুটপা‌টের চিত্র দেখ‌তে পান।

ওয়ার্কার্স পার্টির বরিশাল জেলা শাখার সভাপতি অধ্যাপক এস এম নজরুল ইসলাম নিলু এ ঘটনায় বরিশাল কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগে বলা হয়, কোনো ধরনের পূর্ব নোটিশ ছাড়াই তামিম ও তার সঙ্গে থাকা লোকজন অফিসে ঢুকে ভাঙচুর চালান এবং চেয়ার-টেবিলসহ আসবাবপত্র ভেঙে ফেলেন। এ সময় একটি সিলিং ফ্যান ও একটি স্ট্যান্ড ফ্যানসহ বিভিন্ন মালামাল নিয়ে যাওয়া হয়। এতে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ওয়ার্কার্স পার্টির সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক ফেডারেশনের জেলা শাখার সভাপতি জাকির হোসেন বলেন, ‘প্রায় ৪০ বছরের বেশি সময় ধরে ওই দোতলা টিনশেড ভবনের নিচতলায় ওয়ার্কার্স পার্টিসহ কয়েকটি বাম সংগঠনের এবং ওপরতলায় গণশিল্পী সংস্থার কার্যক্রম চলে আসছে।’

তিনি আরো জানান, ভবনটি মহানগর যুবলীগের আহ্বায়ক নিজামুল ইসলাম নিজামের কাছ থেকে ভাড়া নেওয়া ছিল। তিনি নিজেই নিয়মিত ভাড়া আদায় করতেন। আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর তিনি আত্মগোপনে থাকলেও ভাড়া দেওয়া চলছিল।

আরও পড়ুন  ভারতে খেলতে না যাওয়ার বিষয়ে আমরা অনড় : আসিফ নজরুল

তবে সবশেষ তিন মাসের ভাড়া বকেয়া ছিল। এই বিষয়টি নিয়ে কোনো নোটিশ না দিয়েই বৃহস্পতিবার সকালে ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

এদিকে, ঘটনার খবর পেয়ে কোতোয়ালি মডেল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। একই সঙ্গে ওয়ার্কার্স পার্টির নেতাকর্মীরাও সেখানে জড়ো হন। এ সময় কিছুটা উত্তেজনা তৈরি হলেও পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে।

নেতাকর্মীরা পৌঁছনোর আগেই অভিযুক্ত তামিম পালিয়ে যান। অভিযুক্তদের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।
কোতোয়ালি মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম বলেন, ‘বিষয়টি রাজনৈতিক নয়। এটি বাড়ির মালিক ও ভাড়াটিয়ার মধ্যে দ্বন্দ্ব। ভাড়াটিয়াদের কাছে তিন মাসের ভাড়া বকেয়া ছিল। দুই মাস আগে বাড়ি ছাড়ার নোটিশ দেওয়া হয়েছিল। ভাড়া পরিশোধ বা ঘর না ছাড়ায় আজ এ ঘটনা ঘটেছে।’

তিনি আরো বলেন, ‘এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। উভয় পক্ষকে থানায় ডাকা হয়েছে। তারা এলে বিষয়টি সমাধান বা আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে কে? আলোচনার শীর্ষে এস এ খোকন

টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

২৫ লাখ টাকা নিয়ে লিখিতভাবে দাবি ছেড়ে দেওয়ার পর আবার অবৈধ দখলের চেষ্টা! ডেমরার ঐতিহ্যবাহী ওয়াকফ সম্পত্তি..

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

১০

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

১১

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

১২

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১৩

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১৪

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৫

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৭

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৮

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৯

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

২০