অনলাইন ডেস্ক
২ জানুয়ারী ২০২৬, ৬:৩৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রাজধানী থেকে ব্যানার-ফেস্টুন সরিয়ে নিচ্ছে বিএনপি

নগরের সৌন্দর্য বজায় রাখতে রাজধানীজুড়ে নেতাকর্মীদের নামে-বেনামে থাকা সব ধরনের ব্যানার-ফেস্টুন অপসারণের কাজ শুরু করেছে বিএনপি। আগামী তিন দিনের মধ্যে সব ব্যানার-ফেস্টুন সরিয়ে ফেলার কথা বলছে দলটি।

শুক্রবার (২ জানুয়ারি) সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থাকা ব্যানার খুলে এ কর্মসূচির উদ্বোধন করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

এ সময় তিনি বলেন, ‘ব্যানার-ফেস্টুন রাজনৈতিক মত প্রকাশের মাধ্যম হলেও এতে করে যদি নাগরিক অধিকার লঙ্ঘন হয় এবং সৌন্দর্য নষ্ট হয় তা সঠিক নয়। তাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ বিএনপি, কেন্দ্রীয় যুবদল এবং ছাত্রদলের বৈঠকে রাজধানী থেকে ব্যানার-ফেস্টুন অপসারণের সিদ্ধান্ত নেয়া হয়েছে।’

আরও পড়ুন  আ.লীগ নেতা গ্রেপ্তার

রিজভী বলেন, ‘বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকের ব্যানার আরও কিছুদিন রাখা হবে। তবে অন্য ব্যানার আগে সরিয়ে ফেলা হবে।’

তিনি আরও বলেন, ‘একটা সভ্য দেশে রাস্তার ধারে বাসাবাড়ি কিংবা যেখানে সেখানে ব্যানার লাগানো সোভা পায় না। রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে সেখানে ব্যানার লাগানো যেতে পারে। কিন্তু যখন কর্মসূচি শেষ, তখন আমাদেরই দায়িত্ব সেসসব মুছে ফেলা কিংবা সরিয়ে ফেলা।’

শহরের ব্যানার-ফেস্টুন অপসারণের দায়িত্ব যুবদল এবং ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে ভাগ করে দেয়া হয়েছে বলেও জানান বিএনপির এই জ্যেষ্ঠ নেতা।

তিনি বলেন, ‘পর্যায়ক্রমে দেশজুড়ে এ কর্মসূচি পালন করা হবে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০