অনলাইন ডেস্ক
২ জানুয়ারী ২০২৬, ৮:১০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বেগম খালেদা জিয়ার আদর্শ ধারণ করে দেশ এগিয়ে নিতে হবে: আমীর খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, মৃত্যুঞ্জয়ী গণতন্ত্রের মা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দর্শন ও ভাবনা ধারণ করে দেশ এগিয়ে যাবে। তিনি আমাদের মধ্যে নেই, সবাইকে কাঁদিয়ে চলে গেছেন। কিন্তু তিনি তার আদর্শ রেখে গেছেন।

শুক্রবার সকালে চট্টগ্রামের প্যারেড মাঠে বৌদ্ধদের ধর্মীয় গুরু মহামান্য সংঘরাজ ড. জ্ঞানশ্রী মহাস্থবিরের স্মৃতিচারণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আমীর খসরু বলেন, ‘দক্ষিণ এশিয়াসহ সারা বিশ্বের মানুষ তার (খালেদা জিয়া) জন্য কাঁদছেন। তার দর্শন, আদর্শ ও চিন্তা-চেতনা সবার হৃদয়ে ধারণ করতে হবে। তিনি মহাকাব্য ও বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব। সব ধর্মের মানুষকে নিয়ে বেঁচে থাকার তার যে ধারণা, তা আমাদের অনুকরণ ও অনুসরণ করতে হবে। তার জন্য সবাইকে দোয়া করতে হবে।’

আরও পড়ুন  মনোনয়ন জমা দিলেন ড. মঈন খান

শান্তিপূর্ণ ও স্থিতিশীল বাংলাদেশের প্রত্যাশা ব্যক্ত করে তিনি বলেন, ‘বিএনপি শান্তিপূর্ণ ও স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায়। দীর্ঘদিন ধরে দেশে অস্থিরতা চলছে। মানুষের কল্যাণে শান্তি ফিরিয়ে আনতে সবাইকে একসাথে কাজ করতে হবে। একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ কমে গেছে। অন্যের মতভেদের প্রতি সম্মান দেখানোর বিষয়টি আমরা ভুলে গেছি।’

আগামীর বাংলাদেশ প্রসঙ্গে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, ‘ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ গড়তে হবে। উন্নয়নের সুফল প্রত্যেক মানুষের বাড়ি পৌঁছে দিতে হবে। দেশে কোনো বৈষম্য থাকবে না।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০