অনলাইন ডেস্ক
২ জানুয়ারী ২০২৬, ১:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সংক্ষিপ্ত পরিসরে খুরুজের জোড় শুরু

সংক্ষিপ্ত পরিসরে অনুষ্ঠিত হতে যাচ্ছে খুরুজের জোড়। বৃহস্পতিবার (১ জানুয়ারি) বেলা ১১টা ৩০ মিনিটে বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ আয়োজনের অনুমতি দেওয়া হয়।

তাবলিগের (শুরায়ি নেজাম) মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে টঙ্গীর তুরাগ নদীর তীরে খুরুজের জোড়সহ কোনো ধরনের সমাবেশ বা অনুষ্ঠান আয়োজন না করার জন্য গত মঙ্গলবার (৩০ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অনুরোধ জানানো হয়। তাবলিগ জামাতের মুরুব্বিগণ সবসময় প্রশাসনের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল থাকায় সে অনুযায়ী করণীয় নির্ধারণ করা হয়েছে। এর অংশ হিসেবে বিভিন্ন জেলার সাথীদের নিজ নিজ জেলা থেকেই তাবলিগের সফরে বের হওয়ার সিদ্ধান্ত জানানো হয়েছে।

তিনি জানান, তাবলিগ জামাত বাংলাদেশ শুরায়ি নেজামের মেহনতের সাথী বা তাবলিগ কর্মীর সংখ্যা দেশ-বিদেশে অনেক বেশি এবং এ কার্যক্রম বিশ্বব্যাপী বিস্তৃত ও সমাদৃত। সাধারণত খুরুজের জোড়ে অংশগ্রহণের জন্য বিশ্বের বিভিন্ন দেশ থেকে মানুষ দলে দলে আসেন। তবে প্রজ্ঞাপন জারির পর নতুন করে বিদেশিদের বাংলাদেশে আসতে বারণ করা হয়েছে। ইতোমধ্যে যারা দেশে এসে পৌঁছেছেন, তাদের বিষয়টি বিবেচনায় নিয়ে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি বজায় রাখার স্বার্থে খুরুজের জোড় সীমিত পরিসরে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।

আরও পড়ুন  মৃত্যুর আগে ২২ মামলায় খালাস, ১৩টিতে অব্যাহতি পান বেগম খালেদা জিয়া

এই খুরুজের জোড় টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হবে না। বরং বিদেশি খিত্তা ও টিনশেড মসজিদে সীমাবদ্ধভাবে আয়োজন করা হবে। এতে ঢাকার আশপাশের শবগুজারির খুরুজে অংশগ্রহণকারী সাথীরা অংশ নেবেন। অন্যদিকে, দেশের অন্যান্য জেলার সাথীরা নিজ নিজ জেলা মারকাজ থেকে আল্লাহর রাস্তায় বের হবেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইতোমধ্যে মাওলানা আহমদ লাট সাহেব (দা.বা)-সহ বিভিন্ন দেশ থেকে আগত তাবলিগের শীর্ষস্থানীয় মুরুব্বীরা বাংলাদেশে উপস্থিত রয়েছেন। বর্তমানে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, থাইল্যান্ড, দাগেস্তান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ফ্রান্স, ইংল্যান্ড, কানাডা, বেলজিয়াম, ফিলিপাইন, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, ইতালি, জাপান, কেএসএ, তুর্কি, কাতার, সাউথ আফ্রিকা, জিম্বাবুয়ে, মক্কা, কুয়েত, ওমান, জর্ডান, তিউনিসিয়া, শ্রীলংকা, নেপাল, কিরগিস্তান, মিয়ানমার, জাম্বিয়া, মোজাম্বিয়া, সোমালিয়া, সোমালিল্যান্ড, ভারত ও পাকিস্তানসহ প্রায় ৭০টি দেশের দুই হাজারের মতো বিদেশি মেহমান মাঠে অবস্থান করছেন।

প্রসঙ্গত, তিন দিনব্যাপী খুরুজের জোড় আনুষ্ঠানিকভাবে আগামী রোববার (৪ জানুয়ারি) দোয়ার মাধ্যমে শেষ হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০