অনলাইন ডেস্ক
২ জানুয়ারী ২০২৬, ৩:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

৭২ বছরের ইমামতি শেষে আবেগঘন বিদায়, আজীবন বসবেন ইতিকাফে

এক মসজিদ, প্রজন্মের পর প্রজন্মের মুসল্লি এবং টানা সাত দশকের বেশি সময় ধরে একই কণ্ঠের খুতবা— গাজীপুর কেন্দ্রীয় জামে মসজিদে আজ শেষ হলো এক ঐতিহাসিক অধ্যায়। দীর্ঘ ৭২ বছর ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন শেষে শুক্রবার (২ ডিসেম্বর) জুমার নামাজের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে বিদায় নিলেন আলহাজ্ব মাওলানা আবদুল হক পীর সাহেব। বিদায়ী খুতবার সময় আবেগ সামলাতে না পেরে কণ্ঠ ভারী হয়ে ওঠে তার।
মসজিদ কমিটি সূত্রে জানা গেছে, ১৯৫৩ সালের ৩১ ডিসেম্বর মাত্র ১৩ বছর বয়সে গাজীপুর কেন্দ্রীয় জামে মসজিদে ইমামতির দায়িত্ব গ্রহণ করেন মাওলানা আবদুল হক। সে সময় তিনি সোনাকান্দা দারুল হুদা মাদরাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। সেই ছোট্ট বয়স থেকেই শুরু হয় নিষ্ঠা, দায়িত্ববোধ ও আস্থার এক দীর্ঘ পথচলা— যা পূর্ণতা পায় টানা ৭২ বছর ১ দিনের সেবায়।

বর্তমানে তার বয়স ৮৭ বছর ২ মাস। বয়সজনিত কারণে খতিবের দায়িত্ব থেকে সরে দাঁড়ালেও মসজিদের সঙ্গে তার আত্মিক সম্পর্ক শেষ হচ্ছে না। মসজিদ সূত্র জানিয়েছে, তিনি নিয়মিত জুমার নামাজে অংশ নেবেন এবং জীবদ্দশায় রমজান মাসে এখানেই ইতেকাফ পালন করার ইচ্ছা প্রকাশ করেছেন।

আরও পড়ুন  ভয়াবহ আগুন,পশ্চিমবঙ্গে দুই গুদামে অনেকে নিখোঁজ

মসজিদ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, নতুন ইমাম হিসেবে দায়িত্ব পেয়েছেন তারই ছেলে আব্দুল কাদির। তিনি বলেন, “বাবার জীবনের বড় একটি অংশ এই মসজিদের সঙ্গে জড়িয়ে ছিল। এমন বিদায় সহজ ছিল না।”

মসজিদ কমিটির সভাপতি হাবিবুর রহমান বলেন, “১৩ বছর বয়সে যিনি ইমামতি শুরু করেছেন, এমন নজির এখন কল্পনাও করা কঠিন। এই মসজিদে ইমামতি ছিল পারিবারিক ঐতিহ্যের অংশ— তার দাদা, বাবা, চাচা এবং সবশেষে তিনি নিজে। টানা ৭২ বছর মুসল্লিরা তার পেছনে নামাজ আদায় করেছেন। এটা ইতিহাস।”

তিনি আরও বলেন, “হুজুরের জ্ঞান, প্রজ্ঞা ও ব্যক্তিত্ব অনন্য। তার অভাব আমরা গভীরভাবে অনুভব করব। বয়সের কারণে স্বেচ্ছায় অবসর নেওয়ার সিদ্ধান্ত আমাদের সবাইকে আবেগাক্রান্ত করেছে।”

গাজীপুর কেন্দ্রীয় জামে মসজিদের মুসল্লিদের ভাষ্য, আলহাজ্ব মাওলানা আবদুল হক পীর সাহেব শুধু একজন ইমাম নন— তিনি স্মৃতি, বিশ্বাস আর ভালোবাসার এক জীবন্ত অধ্যায়। তার নাম চিরকাল রয়ে যাবে মুসল্লিদের দোয়া ও হৃদয়ে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে কে? আলোচনার শীর্ষে এস এ খোকন

টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

২৫ লাখ টাকা নিয়ে লিখিতভাবে দাবি ছেড়ে দেওয়ার পর আবার অবৈধ দখলের চেষ্টা! ডেমরার ঐতিহ্যবাহী ওয়াকফ সম্পত্তি..

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

১০

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

১১

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

১২

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১৩

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১৪

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৫

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৭

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৮

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৯

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

২০