অনলাইন ডেস্ক
৩ জানুয়ারী ২০২৬, ৪:৫১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রাজধানীর ৩ স্থানের বায়ু আজ ভয়ানক দূষিত

রাজধানীর বাতাস আজ শনিবার সকালে খুব অস্বাস্থ্যকর। এটা এখন নৈমিত্তিক বিষয়ে পরিণত হয়েছে। গত ডিসেম্বর মাসে একদিনও নির্মল বায়ু পায়নি ঢাকাবাসী। চলতি বছরের শুরু থেকেই দূষণের মাত্রা দিন দিন বাড়ছে। আজ সকাল সোয়া ১০টা দিকে রাজধানীর বায়ুর মান ছিল ২৫৪। বিশ্বের নগরীগুলোর মধ্যে ঢাকার অবস্থান তৃতীয়। তবে নগরীর তিন স্থানে দূষণ পরিস্থিতি ভয়ানক। এই তিন স্থানে বায়ুর মান ৩০০’র ওপরে। এই পরিস্থিতিকে দুর্যোগপূর্ণ বলা হয়।

বায়ুদূষণের এ পরিস্থিতি তুলে ধরেছে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটি বায়ুদূষণের অবস্থা নিয়মিত তুলে ধরে। বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় ও সতর্ক করে।

ঢাকার ৩ স্থানে ভয়ানক দূষণ
আজ সকালে ঢাকার তিন স্থানে বায়ুর মান খুব খারাপ। স্থানগুলো হলো: দক্ষিণ পল্লবী (৩৫৪), মিরপুরের ইস্টার্ন হাউজিং (৩১২) এবং গুলশানের বে’জ এইজ ওয়াটার (৩১০)। খুব অস্বাস্থ্যকর বায়ু নিয়ে আছে আরও কল্যাণপুর (২৯৮), গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল (২৬১), শান্তা ফোরাম (২৫১), গোড়ান (২৪৫) এবং পীরেরবাগ রেললাইন (২১২)।

আরও পড়ুন  আওয়ামী ঘরানা থেকে বিএনপি সৈনিক—খুলনা মেডিকেল কলেজ হাস্পাতালের ক্যাশিয়ার আলিমুজ্জামানের রহস্যময় রূপান্তর। খুলনা প্রতিনিধি............

দেশে বায়ুদূষণ মোকাবিলায় বিভিন্ন সময় প্রকল্প নেওয়া হয়েছে। এখনো নানা উদ্যোগ-কথাবার্তা শোনা যায়। কিন্তু বায়ুদূষণ পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে। এটি শুধু যে ঢাকায়, তা নয়; সারা দেশে। কোনো কোনো দিন ঢাকাকে ছাপিয়ে যাচ্ছে দেশের অন্যান্য শহরের বায়ুদূষণ।

শুকনা মৌসুমের শুরু থেকে ধারাবাহিকভাবে ঢাকা বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় শীর্ষের দিকে থাকছে। ঢাকার বায়ুমান খুব অস্বাস্থ্যকর দেখা যাচ্ছে প্রায় প্রতিদিনই।

সুরক্ষায় নগরবাসী যা করবেন
আইকিউএয়ারের পরামর্শ অনুযায়ী, আজ ঢাকায় বায়ুর যে মান, তাতে বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরতে হবে। বাড়ির বাইরে গিয়ে ব্যায়াম না করার পরামর্শও দেওয়া হয়েছে। আর ঘরের জানালাগুলো যতটা সম্ভব বন্ধ রাখতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০