অনলাইন ডেস্ক
৩ জানুয়ারী ২০২৬, ৮:৪৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আগৈলঝাড়ায় পিতৃ ও মাতৃ পরিচয়হীন শিশুদের পাশে বসুন্ধরা শুভসংঘ

বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের একটি শিশু নিবাসে আশ্রয় নেওয়া পিতৃ ও মাতৃ পরিচয়বিহীন নবজাতক ও শিশুদের পাশে মানবিক সহায়তা নিয়ে দাঁড়িয়েছে বসুন্ধরা শুভসংঘ আগৈলঝাড়া উপজেলা শাখা।

শনিবার বসুন্ধরা শুভসংঘ আগৈলঝাড়া উপজেলা শাখার উদ্যোগে শিশু নিবাসে আশ্রিত মোট ১৯ জন নবজাতক ও শিশুর মাঝে দুধ ও প্রয়োজনীয় খাবার বিতরণ করা হয়।

জানা গেছে, এই শিশু নিবাসে বর্তমানে যে ১৯ জন শিশু রয়েছে, তাদের কেউ হাসপাতালের পাশে, কেউ রাস্তার ধারে কিংবা পথের পাশে পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে। পিতৃ-মাতৃ পরিচয়হীন এসব শিশুদের এখানে সর্বোচ্চ পাঁচ বছর বয়স পর্যন্ত লালন-পালন করা হয়। এরপর তাদের লেখাপড়া ও ভবিষ্যৎ নিরাপত্তার কথা বিবেচনা করে অন্য উপযুক্ত প্রতিষ্ঠানে স্থানান্তর করা হয়।

এ সময় বসুন্ধরা শুভসংঘ আগৈলঝাড়া উপজেলা শাখার উপদেষ্টা ও সাংবাদিক এসএম ওমর আলী সানি বলেন, “আমরা প্রায়ই গণমাধ্যমে দেখি দেশের বিভিন্ন স্থানে নবজাতক শিশু রাস্তার পাশে, হাসপাতালের পাশে কিংবা পথের ধারে পড়ে থাকতে। এই শিশু নিবাসে সেসব অসহায় শিশুদের আশ্রয় দিয়ে মাতৃস্নেহে লালন-পালন করা হয়। বসুন্ধরা শুভসংঘ সবসময় মানবিক কাজের পাশে থাকে। আজ আমরা এখানে আশ্রিত ১৯ জন নবজাতক ও শিশুর জন্য দুধ ও খাবার নিয়ে এসেছি। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”

আরও পড়ুন  আপনাদের উন্নয়নে-নিরাপত্তায় জীবন উৎসর্গ করতে চাই : শামা ওবায়েদ

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. সাইফুল মৃধা, বসুন্ধরা শুভসংঘ আগৈলঝাড়া উপজেলা শাখার সহ-সভাপতি ও আয়কর আইনজীবী সমীরণ রায়, মো. শাহা আলোম রাঢ়ী, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক প্রভাষক ললিতা সরকার, মহিলা বিষয়ক সম্পাদক নিলীমা কর, সদস্য ইঞ্জিনিয়ার রিচার্ড বিশ্বাস, সাংবাদিক আহাদ তালুকদার, আমির হামজা, শান্তা হালদার, জিলিয়ান বিশ্বাসসহ আরও অনেকে।

শিশুনিবাস কর্তৃপক্ষ বসুন্ধরা শুভসংঘের এই মানবিক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সমাজের বিত্তবান ও সচেতন মানুষের সহায়তায় এসব শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব। মানবিকতা, দায়িত্ববোধ ও সামাজিক সচেতনতার অনন্য দৃষ্টান্ত হিসেবে বসুন্ধরা শুভসংঘ আগৈলঝাড়া উপজেলা শাখার এই উদ্যোগ স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দেশে এপ্রিল-মে মাসের পূর্ণ জ্বালানি সক্ষমতা রয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে আরও ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র

জামালপুরে কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

জাতীয় সংকট উত্তরণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জামায়াত আমিরের

রাজধানীর গুলশানে সিসাবারে অভিযান, সেবন সামগ্রী জব্দ

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকবে

ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

সংরক্ষিত আসনের প্রার্থী বিএনপির শহিদ পরিবারের সদস্য ছাত্রদলের শারমিন সুলতানা রুমা

পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক

১০

মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ

১১

বিদ্যুতের দাম সমন্বয়ে মন্ত্রিসভা কমিটি গঠন

১২

কুষ্টিয়ায় ধর্ম অবমাননার অভিযোগ কথিত পীরকে পিটিয়ে হত্যা, দরবারে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ

১৩

জুন-জুলাইয়ে ছাত্রদলের নতুন কমিটি, শীর্ষ পদপ্রত্যাশী দুই ডজন নেতা

১৪

গণভোটের রায় বাস্তবায়নে বিরোধী দলকে রাজপথে ঠেলে দেওয়া হচ্ছে

১৫

হাম টিকাদান কর্মসূচির দ্বিতীয় ধাপ শুরু, ৪ সিটি করপোরেশন এলাকায় টিকা পাবে ১২ লাখের বেশি শিশু

১৬

জামায়াতকে’ পাকিস্তানি বাহিনীর দেশীয় সহযোগী দলের নাম রেখে জামুকা বিল পাস

১৭

এটা শাহবাগ নয়, এটা পার্লামেন্ট- হাসনাতকে স্পিকার

১৮

অভিযুক্তের সঙ্গে দলের কোন সম্পর্ক নেই, আইনের আওতায় আনার আশ্বাস

১৯

টাঙ্গাইলে মাদকবিরোধী অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৬

২০