অনলাইন ডেস্ক
৩ জানুয়ারী ২০২৬, ২:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নোয়াখালী সুপার মার্কেটে স্বর্ণ চুরির ঘটনায় ব্যবসায়ীদের বিক্ষোভ

নোয়াখালী জেলা শহরের মাইজদীর নোয়াখালী সুপার মার্কেটে ১২০ ভরি স্বর্ণ চুরির ঘটনাকে কেন্দ্র করে শনিবার সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত ব্যবসায়ীরা প্রতিবাদ ও বিক্ষোভ করেছেন।

প্রায় ৬শ ব্যবসায়ী দোকানপাট বন্ধ রেখে মার্কেটের প্রধান ফটকের সামনে ডিসি সড়কে অবস্থান নেন। তারা দাবি করেন, বৃহস্পতিবার রাতে সুপার মার্কেটের একটি স্বর্ণের দোকান থেকে চোরেরা স্বর্ণ চুরি করেছে। দুই দিন পার হলেও এখনও চোর শনাক্ত বা গ্রেপ্তার হয়নি, যা ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা সৃষ্টি করেছে।

বিক্ষোভকারীরা বলেন, মার্কেটে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এ ধরনের অপরাধ বারবার ঘটছে। তারা প্রশাসনের কাছে চুরির সুষ্ঠু তদন্ত, দোষীদের দ্রুত গ্রেপ্তার এবং মার্কেটে স্থায়ী নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানান।

আরও পড়ুন  তফসিল ও ভোটের তারিখ নিয়ে বিভ্রান্তি না ছড়াতে ইসির অনুরোধ

পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে। পুলিশ জানিয়েছে, চুরির ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং দ্রুত দোষীদের শনাক্তের জন্য কাজ চলছে।

এ প্রতিবাদের কারণে কয়েক ঘণ্টা মার্কেটের সব ধরনের ব্যবসা কার্যক্রম বন্ধ থাকে, যার ফলে সাধারণ ক্রেতারাও ভোগান্তিতে পড়েন। পরে ব্যবসায়ীরা ছয় দফা দাবি পেশ করেন। প্রশাসনের আশ্বাস পাওয়ার পর তারা শান্ত হন।

সুপার মার্কেটের সভাপতি ইকরাম উল্যাহ দিপ্তি বলেন, আমরা ব্যবসায়ীদের স্বার্থে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করছি। থানায় মামলা হয়েছে এবং নিরাপত্তা বিষয়ে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০