
বগুড়ায় মূক বধির সংঘের উদ্যোগে দুস্থ ও দরিদ্র সদস্যদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
রবিবার (৪ জানুয়ারি) সকালে শহরের নবাববাড়ি সড়কে অবস্থিত সংগঠনের কার্যালয়ে জেলা প্রশাসকের বরাদ্দকৃত এসব কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মূক বধির সংঘের সভাপতি আইনজীবী রায়হান আহম্মদ তালুকদার রানা, সাবেক সহ-সভাপতি রুহুল মোমিন নিপন, সাধারণ সম্পাদক মাসুদ উল আলম শাহীন, সহ-সাধারণ সম্পাদক ওমর ফারুক রানা, কোষাধ্যক্ষ ইমামুল হাসান, দপ্তর সম্পাদক আব্দুর রনেক রহমান, নির্বাহী সদস্যা মোছা. ডলি বেগম ও আব্দুর রাজ্জাক।
মন্তব্য করুন