অনলাইন ডেস্ক
৪ জানুয়ারী ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রেলস্টেশনে হামলায় কলেজছাত্র আহতের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থীদের বিক্ষোভ

এ ঘটনার প্রতিবাদে রোববার (৪ জানুয়ারি) সকালে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সামনে বিক্ষোভ সমাবেশ করেন সাধারণ শিক্ষার্থীরা। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার সদস্যরা অংশগ্রহণ করেন।

বক্তারা জানান, রেলওয়ে টিকিট বিক্রিতে দীর্ঘদিন ধরে চলমান অনিয়ম ও কালোবাজারি বন্ধে প্রশাসনের পক্ষ থেকে কার্যকরী কোনো পদক্ষেপ নেয়া হচ্ছে না। যার ফলে টিকিট কালোবাজারিরা বেপরোয়া হয়ে উঠেছে। এরই অংশ হিসেবে শনিবার (৩ জানুয়ারি) রাতে টিকিট কালোবাজারিদের বিরুদ্ধে প্রতিবাদ করা হয়। এ সময় ‘ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার’ সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের ইংরেজি বিভাগের শিক্ষার্থী মকবুল আহমেদ মারুফের ওপর টিকিট কালোবাজারিরা হামলা করেন।

আরও পড়ুন  দেশের মানুষ ১৯৭১ সালে তাদের দেখেছে: তারেক রহমান

প্রতিবাদী সমাবেশ থেকে হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। একই সঙ্গে তারা ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনকে সুশৃঙ্খল ও যাত্রীবান্ধব পরিবেশ তৈরি করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

সমাবেশে বক্তব্য রাখেন: ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার সদস্য সাবের হোসেন, আরিফ বিল্লাহ আজিজি, সাংস্কৃতিক কর্মী ফাহিম মুনতাসির, সরকারি কলেজের হিসাব বিজ্ঞানের শিক্ষার্থী উদয় রেজা।

পরে সরকারি কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে এসে
শেষ হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০