অনলাইন ডেস্ক
৪ জানুয়ারী ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গুলশানে ভবঘুরে নারীকে বৈদ্যুতিক খুঁটিতে বেঁধে নির্যাতন, আটক ৫

রাজধানীর গুলশানে এক ভবঘুরে নারীকে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে গায়ে পানি ঢেলে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তিন অপ্রাপ্তবয়স্কসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ।

রোববার (৪ জানুয়ারি) গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল হাসান এ তথ্য জানান।

গত শুক্রবার (২ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে গুলশানের নদ্দা এলাকার মোড়েল বাজারের মারকাজুত তা’লীম আল ইসলামী মাদরাসার সামনে ওই নারীকে নির্যাতন করা হয়। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

ওসি রাকিবুল বলেন, ‘নারীকে খুঁটির সঙ্গে বেঁধে গায়ে পানি ঢেলে হেনস্তার ঘটনায় কেউ মামলা করেননি। আমরা স্বপ্রণোদিত হয়ে সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে পাঁচজনকে আটক করেছি। তাদের মধ্যে তিনজন অপ্রাপ্তবয়স্ক।’

আরও পড়ুন  বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় মনপুরার ১৪৭ মসজিদে দোয়া-মোনাজাত

আটকরা মারকাজুত তা’লীম আল ইসলামী মাদরাসার শিক্ষার্থী। তাদের বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।

তিনি বলেন, ওই নারী ভবঘুরে। তিনি ওইদিন সকালে মাদরাসায় ঢুকেছিলেন বলে জানিয়েছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। পরে অভিযুক্তরা তাকে চুরির অভিযোগে আটক করে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে গায়ে পানি ঢেলে দেয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০