অনলাইন ডেস্ক
৪ জানুয়ারী ২০২৬, ২:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সালেহা আহমেদ লেবার স্যুটের যাত্রা শুরু

ল্যাবএইড হাসপাতালের গাইনি বিভাগের নতুন উদ্ভাবনী প্রয়াস ‘সালেহা আহমেদ লেবার স্যুট’ যাত্রা শুরু করেছে। স্বাভাবিক পদ্ধতিতে সন্তান জন্মদানের সুবিধাসম্পন্ন ছয়টি বিশেষায়িত শয্যা নিয়ে সেন্টারটি গঠিত হয়েছে।

রবিবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ল্যাবএইড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ডা. এ এম শামীম, এবং ল্যাবএইড গ্রুপের চেয়ারম্যান সালেহা আহমেদ কেক ও ফিতা কেটে কার্যক্রম চালু করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ল্যাবএইড গ্রুপের পরিচালক ডা. সুচরিতা আহমেদ, হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা আহমেদ দাউদ ও হেড অব অপারেশন ইফতেখার আহমেদ।

আরও পড়ুন  নিজ কেন্দ্রে ভোট দিলেন বিএনপি প্রার্থী শামা ওবায়েদ

সেন্টারটি পরিচালনা করছেন গাইনি বিশেষজ্ঞ মেজর (অব.) অধ্যাপক ডা. লায়লা আর্জুমান্দ বানু, যিনি স্বাভাবিক জন্মদানে নারীদের মধ্যে ভীতি কমিয়ে গর্ভকালীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। অধ্যাপক বানু জানান, অপ্রয়োজনে সিজারিয়ান পদ্ধতি গ্রহণে মা ও শিশুর মৃত্যুঝুঁকি বেড়ে যায়, তাই স্বাভাবিক পদ্ধতিতে সন্তান জন্মদানকে উদ্বুদ্ধ করা সেন্টারের মূল লক্ষ্য।

সেন্টারটি গর্ভধারণের শুরু থেকে সন্তান জন্মদান পর্যন্ত পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা প্রদান করবে এবং নারীদের নিরাপদ ও স্বাভাবিক জন্মপ্রক্রিয়ায় সহায়তা করবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংরক্ষিত আসনের প্রার্থী বিএনপির শহিদ পরিবারের সদস্য ছাত্রদলের শারমিন সুলতানা রুমা

পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক

মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ

বিদ্যুতের দাম সমন্বয়ে মন্ত্রিসভা কমিটি গঠন

কুষ্টিয়ায় ধর্ম অবমাননার অভিযোগ কথিত পীরকে পিটিয়ে হত্যা, দরবারে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ

জুন-জুলাইয়ে ছাত্রদলের নতুন কমিটি, শীর্ষ পদপ্রত্যাশী দুই ডজন নেতা

গণভোটের রায় বাস্তবায়নে বিরোধী দলকে রাজপথে ঠেলে দেওয়া হচ্ছে

হাম টিকাদান কর্মসূচির দ্বিতীয় ধাপ শুরু, ৪ সিটি করপোরেশন এলাকায় টিকা পাবে ১২ লাখের বেশি শিশু

জামায়াতকে’ পাকিস্তানি বাহিনীর দেশীয় সহযোগী দলের নাম রেখে জামুকা বিল পাস

এটা শাহবাগ নয়, এটা পার্লামেন্ট- হাসনাতকে স্পিকার

১০

অভিযুক্তের সঙ্গে দলের কোন সম্পর্ক নেই, আইনের আওতায় আনার আশ্বাস

১১

টাঙ্গাইলে মাদকবিরোধী অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৬

১২

লালমনিরহাটের সংরক্ষিত আসনের সাবেক এমপি গ্রেফতার

১৩

মনোনয়ন না দেওয়ার জন্য বিএনপিকে ধন্যবাদ: রুমিন ফারহানা

১৪

বিসিবিতে বাপের দোয়া-মায়ের দোয়া কমিটি করা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

আবু সাঈদ হত্যা মামলা ট্রাইব্যুনালে আনা হলো আসামিদের, টেলিভিশনে রায় সরাসরি সম্প্রচার

১৬

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে বনদস্যুর গুলিতে জেলে গুলিবিদ্ধ

১৭

আদালতে জামিনে মুক্তি পেলেন ভোলার সেই জামায়াত কর্মী সাওদা সুমি

১৮

সন্ধ্যার পর বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া: বিএনপি

১৯

গণভোটের রায় অস্বীকারের মধ্য দিয়ে নতুন করে ফ্যাসিবাদের যাত্রা শুরু হয়েছে

২০