অনলাইন ডেস্ক
৪ জানুয়ারী ২০২৬, ২:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার মৃত্যুতে সংযুক্ত আরব আমিরাতের নেতৃবৃন্দের শোক

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সংযুক্ত আরব আমিরাতের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। তারা বাংলাদেশ সরকারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করেছেন।

আজ এখানে সংযুক্ত আরব আমিরাত দূতাবাস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান এবং দেশটির ভাইস-প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

দুই নেতা এই অপূরণীয় ক্ষতিতে আন্তরিক সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেন এবং মহান আল্লাহর দরবারে দোয়া করেন, তিনি যেন বেগম খালেদা জিয়ার ওপর অশেষ রহমত ও মাগফেরাত দান করেন, তাঁকে চিরকাল জান্নাতে স্থান দেন এবং তার পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও প্রিয়জনদের ধৈর্য ও সান্ত্বনা দান করেন।

আরও পড়ুন  গাজায় তিন সাংবাদিকসহ নিহত ১১

এ ছাড়া সংযুক্ত আরব আমিরাতের ভাইস-প্রেসিডেন্ট, উপ-প্রধানমন্ত্রী এবং প্রেসিডেনশিয়াল কোর্টের মন্ত্রী শেখ মনসুর বিন জায়েদ আল নাহিয়ানও বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

বাংলাদেশের প্রেসিডেন্ট মোহাম্মদ সাহাবুদ্দিনের কাছে পাঠানো এক পৃথক শোকবার্তায় সংযুক্ত আরব আমিরাত বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর সহানুভূতি প্রকাশ করেছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০