অনলাইন ডেস্ক
৪ জানুয়ারী ২০২৬, ২:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‘আন্তর্জাতিক বাণিজ্যে ভোমরা স্থলবন্দর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে’

ভোমরা স্থলবন্দর আগামীতে আন্তর্জাতিক বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মন্তব্য করেছেন ভোমরা কাস্টমস হাউসের কমিশনার মো. মুশফিকুর রহমান। তিনি বলেন, স্বচ্ছতার সঙ্গে আমদানি-রপ্তানি কার্যক্রম পরিচালনার মাধ্যমে ভোমরা স্থলবন্দর জাতীয় অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখবে।

রোববার (০৪ জানুয়ারি) বিকেলে ভোমরা কাস্টমস হাউসে কর্মদিবসের প্রথম দিনে আমদানি ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের নেতাদের সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

কমিশনার জানান, ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত ভোমরা শুল্ক স্টেশন দীর্ঘ ৩০ বছর পর কাস্টমস হাউসে রূপান্তরিত হওয়ায় বন্দরের কার্যক্রম আরও গতিশীল হবে। এতে আমদানি-রপ্তানি বাণিজ্যে স্বচ্ছতা বাড়ার পাশাপাশি রাজস্ব আদায়ও বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।

আরও পড়ুন  মনোনয়ন ফিরে পেতে ইসিতে তাসনিম জারার আপিল

মতবিনিময় সভায় আমদানি ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের নেতারা ভোমরা স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রমে বিদ্যমান বিভিন্ন প্রতিবন্ধকতা, ভারতীয় ফল আমদানির ক্ষেত্রে বৈষম্যসহ নানা সমস্যার কথা কমিশনারের দৃষ্টি আকর্ষণ করেন।

সভায় উপস্থিত ছিলেন আমদানি ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি রামকৃষ্ণ চক্রবর্তী, সাধারণ সম্পাদক অহিদুল ইসলাম, কাস্টমস বিষয়ক সম্পাদক জাকির হোসেন মন্টু, প্রচার সম্পাদক আনারুল ইসলাম আনার, বাণিজ্যবিষয়ক সম্পাদক কিনু বিশ্বাস, ক্রীড়া ও সাহিত্য সম্পাদক পংকজ দত্তসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।

ভোমরা কাস্টমস হাউসের আনুষ্ঠানিক যাত্রা শুরু হওয়ায় ব্যবসায়ী নেতারা অন্তর্বর্তী সরকার ও জাতীয় রাজস্ব বোর্ডকে ধন্যবাদ জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০