অনলাইন ডেস্ক
৫ জানুয়ারী ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নারায়ণগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থীকে সমর্থন আওয়ামী লীগপন্থি ইউপি চেয়ারম্যানদের

আগামী জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু’কে বিজয়ী করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগ সরকারের সময় নির্বাচিত গোলাকান্দাইল, ভুলতা ও মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা।

সোমবার ( ৫ জানুয়ারি) দুপুরে উপজেলার ভুলতা এলাকার একটি রেস্টুরেন্টে আয়োজিত এক সভায় এসব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা প্রকাশ্যে এ ঘোষণা দেন।

সভায় উপস্থিত চেয়ারম্যান ও ইউপি সদস্যরা বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে তারা জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হলেও স্বাধীনভাবে এলাকায় উন্নয়নমূলক কাজ করার সুযোগ পাননি। একটি সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজী ও তার পরিবারের প্রভাব ও নিয়ন্ত্রণের কারণে তারা কার্যত জিম্মি অবস্থায় ছিলেন বলে অভিযোগ করেন তারা।

তারা আরও বলেন, জনগণের ভোটে নির্বাচিত হলেও এলাকার উন্নয়ন, সড়ক, ড্রেনেজ, সামাজিক নিরাপত্তা ও জনসেবামূলক কর্মকাণ্ড বাস্তবায়নে আমরা বাধাগ্রস্ত হয়েছি। সিদ্ধান্ত নেয়ার স্বাধীনতা ছিল না।

আরও পড়ুন  শাপলা কলি প্রতীকেই রাজি এনসিপি, প্রার্থী দেবে ৩০০ আসনে

সভায় বক্তারা জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে এই আসনটিতে মনোনয়ন পেয়েছেন মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু। তিনি এলাকার মানুষের কাছে একজন আস্থাভাজন ও জনপ্রিয় ব্যক্তি হিসেবে পরিচিত। তার ওপর তাদের পূর্ণ আস্থা ও বিশ্বাস রয়েছে।

চেয়ারম্যান ও ইউপি সদস্যরা বলেন, দিপু ভূইয়া নির্বাচিত হলে আমরা স্বাধীনভাবে এলাকার উন্নয়নমূলক কাজ করতে পারবো। রূপগঞ্জকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত করে একটি আধুনিক ও বাসযোগ্য জনপদ হিসেবে গড়ে তুলতে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করবো।

সভা থেকে আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে মাঠপর্যায়ে সক্রিয়ভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন সাবেক আওয়ামী লীগপন্থি এই জনপ্রতিনিধিরা।

সভায় ভুলতা, গোলাকান্দাইল ও মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের বর্তমান ও সাবেক চেয়ারম্যান এবং সদস্যরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

স্পিকারের সঙ্গে ফরাসি রাষ্ট্রদূতের সাক্ষাৎ, মুক্ত বাণিজ্য চুক্তিতে জোর

এক সেকেন্ডও দেরি কইরেন না, আল্লাহ যদি বাঁচাই রাখে কথা হবে’

ঈদে টানা ৭ দিন বন্ধ থাকবে ব্যাংক

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না : সিইসি

র‌্যাব পরিচালনায় আসছে নতুন আইন: স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বরেকর্ড গড়ে জিততে হবে পাকিস্তানকে

রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ

১০

স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে সরকারের নিষ্ক্রিয়তা কেন বেআইনি নয়, হাইকোর্টের রুল

১১

‘জয় বাংলা’ স্লোগান দিলে ছাড় দেওয়া হবে না : শুভেন্দু

১২

‘ভোটের হিসাব নয়, এলাকার বাসিন্দা হিসেবে সবাই সমান সেবা পাবেন’

১৩

১২ লাখ টাকার ‘হোয়াইট ডায়মন্ড’ এখন শরীয়তপুরে

১৪

অবসর ভেঙে ফেরার প্রস্তাব, মুখ খুললেন মুশফিক

১৫

২৬ সালের শুরুতেই ‘বৈষম্যহীন’ নবম পে-স্কেল কার্যকরের দাবি

১৬

স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

মসজিদের কক্ষ থেকে ইমামের ঝুলন্ত লাশ উদ্ধার

১৮

ডোনাল্ড ট্রাম্পের’ পর এবার ‘খ্যাপাটে নেতানিয়াহু’

১৯

ছাত্রদল নেতাকে হত্যা, পুলিশ হেফাজতে নারী সমন্বয়ক

২০