অনলাইন ডেস্ক
৬ জানুয়ারী ২০২৬, ৪:১৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রে সরকারি সহায়তা নেয় বাংলাদেশিদের ৫৪ দশমিক ৮ শতাংশ পরিবার

যুক্তরাষ্ট্রে বসবাসকারী বিভিন্ন দেশের অভিবাসীরা কী হারে কল্যাণভাতা ও সরকারি সহায়তা পাচ্ছেন—তা তুলে ধরে একটি তালিকা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই তালিকা অনুসারে, দেশটিতে যত বাংলাদেশি পরিবার আছে, তার মধ্যে প্রায় ৫৪.৮ শতাংশই কল্যাণভাতা ও সহায়তা নেয়।

স্থানীয় সময় গত রবিবার নিজের সামাজিক যোগাযোগের প্লাটফর্ম ‘ট্রুথ সোশ্যালে’ ট্রাম্প এই তালিকা প্রকাশ করেন। তালিকায় বাংলাদেশের পাশাপাশি পাকিস্তান, ভুটান, চীন ও নেপালের নামও রয়েছে। তবে ভারতের নাম নেই।

‘দেশভিত্তিক অভিবাসীদের কল্যাণভাতা প্রাপ্তির হার’ শীর্ষক এই তালিকায় বিশ্বজুড়ে প্রায় ১২০টি দেশ ও অঞ্চলের নাম রয়েছে। তালিকায় দেখা যায়, বাংলাদেশি অভিবাসী পরিবারের ৫৪ দশমিক ৮ শতাংশই কল্যাণভাতা ও সহায়তা পাচ্ছে। সবচেয়ে বেশি ৮১ দশমিক ৪ শতাংশ ভাতা পাচ্ছে ভুটানিজ পরিবারগুলো।

আরও পড়ুন  বাংলাদেশে ফ্যাসিবাদী ব্যবস্থার পুনরাবৃত্তি ঠেকাতেই এবারের গণভোট: আলী রীয়াজ

পাকিস্তানের ক্ষেত্রে এই হার ৪০ দশমিক ২ শতাংশ, আফগানিস্তান ৬৮ দশমিক ১ শতাংশ, মিয়ানমার ৬৯ দশমিক ২, নেপাল ৩৪ দশমিক ৮ শতাংশ, চীন ৩২ দশমিক ৯ শতাংশ, ইসরায়েল/ফিলিস্তিন ২৫ দশমিক ৯ শতাংশ, ইউক্রেন ৪২ দশমিক ৭ শতাংশ এবং এশিয়া (অন্যান্য/অনির্দিষ্ট) শ্রেণিতে ৩৮ দশমিক ৮ শতাংশ।

যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টারের গত বছরের মে মাসের এক প্রতিবেদনে জানা যায়, ২০২৩ সালে যুক্তরাষ্ট্রে আনুমানিক তিন লাখ মানুষ নিজেদের বাংলাদেশি হিসেবে শনাক্ত করেছেন। বাংলাদেশি–আমেরিকানরা যুক্তরাষ্ট্রে বসবাসরত এশীয় বংশোদ্ভূত জনগোষ্ঠীর মধ্যে ১২তম বৃহত্তম গোষ্ঠী, যা দেশটির মোট এশীয় জনসংখ্যার প্রায় ১ শতাংশ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০