অনলাইন ডেস্ক
৬ জানুয়ারী ২০২৬, ৬:৪৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভেনেজুয়েলায় মার্কিন হামলার প্রতিবাদে বিক্ষোভ

ভেনেজুয়েলায় মার্কিন সামরিক হামলা এবং দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে ধরে নিয়ে যাওয়ার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)—সিপিবি (এম)।

মঙ্গলবার (৬ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি পালন করেন দলটির নেতাকর্মীরা।

বিক্ষোভে বক্তব্য দেন সিপিবি (এম)-এর কেন্দ্রীয় সংগঠক কমরেড শাহিন আহমেদ। তিনি বলেন, শনিবার পৃথিবীতে একটি ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। পুরো বিশ্ব তা প্রত্যক্ষ করেছে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ও তার স্ত্রীকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। এটি মানবতাবিরোধী অপরাধ। তিনি বলেন, মাদুরোকে ধরে নিয়ে যাওয়ার সময় জাতিসংঘ নামের ‘অটিস্টিক প্রতিষ্ঠান’ কোনো প্রতিবাদ করেনি। আজ জাতিসংঘের শান্তি মিশন কোথায়, আন্তর্জাতিক আদালত কোথায়— প্রশ্ন তোলেন তিনি। তার দাবি, যেসব অঞ্চল খনিজ সম্পদে ভরপুর, সেসব অঞ্চলই আমেরিকার লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে।

তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্য ও আফ্রিকা ‘খেয়ে শেষ’ করে এখন আমেরিকা পার্শ্ববর্তী দেশগুলোর দিকে নজর দিয়েছে। পুরো পৃথিবী এখন জেগে উঠেছে। আমেরিকাতেই লাল পতাকায় ছেয়ে গেছে। তিনি বলেন, ‘একটা মানুষ যখন বেশি লাফালাফি করে, ধরে নিতে হবে তার পতন অনিবার্য।’ অচিরেই পৃথিবী শোষণ ও বঞ্চনামুক্ত হবে বলেও মন্তব্য করেন তিনি।

বিক্ষোভে আরও বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)—সিপিবি (এম)-এর কমরেড এম এ সামাদ। তিনি বলেন, আমেরিকা সোভিয়েত ইউনিয়ন ও ইরাক ধ্বংস করেছে এবং কেবল ইসরায়েলকে রক্ষা করছে। তিনি ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ করে বলেন, ‘ভিয়েতনামের কথা কি আপনার মনে আছে? অনেক মার্কিন সৈন্যকে প্রাণ দিতে হয়েছে।’ তিনি বলেন, কমরেড মাদুরো যদি কোনো অপরাধ করে থাকেন, তাহলে জাতিসংঘের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার হোক। অথচ তাকে এবং তার স্ত্রীকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। এর চেয়ে বেহায়াপনা আর হতে পারে না।

আরও পড়ুন  প্রশাসনকে সাহসিকতার সাথে দায়িত্ব পালনের আহ্বান আখতারের

এম এ সামাদ আরও বলেন, তিনি গতকাল ট্রাম্পের ফেসবুক পেজে নিজের পরিচয় দিয়ে এ বিষয়ে জানতে চেয়েছেন। সেখান থেকে উত্তর এসেছে—‘প্লিজ ওয়েট সেভেনটি টু আওয়ার’। তিনি বলেন, ‘দেখি কী হয়।’

তিনি আরও বলেন, এই পৃথিবীতে একদিন আমেরিকার কোনো অস্ত্র, দূতাবাস কিংবা পতাকা থাকবে না। সেই দিন ঘনিয়ে আসছে। তিনি ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ করে বলেন, ‘আপনার পরিণতি কী হবে।’ তিনি বলেন, এই পৃথিবী পারমাণবিক অস্ত্র বা কোনো ধরনের অস্ত্রকে ভয় পায় না।

বিক্ষোভ চলাকালে নেতাকর্মীরা ‘দুনিয়ার মজদুর এক হও, লড়াই করো’ ও ‘ইনকিলাব জিন্দাবাদ’সহ বিভিন্ন স্লোগান দেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে কে? আলোচনার শীর্ষে এস এ খোকন

টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

২৫ লাখ টাকা নিয়ে লিখিতভাবে দাবি ছেড়ে দেওয়ার পর আবার অবৈধ দখলের চেষ্টা! ডেমরার ঐতিহ্যবাহী ওয়াকফ সম্পত্তি..

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

১০

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

১১

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

১২

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১৩

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১৪

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৫

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৭

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৮

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৯

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

২০