অনলাইন ডেস্ক
৬ জানুয়ারী ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’ যাত্রা

শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারসহ চার দফা দাবি আদায়ের লক্ষ্যে রাজধানীতে ‘মার্চ ফর ইনসাফ’ পদযাত্রা শুরু করেছে ইনকিলাব মঞ্চ। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় শাহবাগের হাদি চত্বর থেকে এ কর্মসূচি শুরু হয়। পথযাত্রায় ইনকিলাব মঞ্চের কেন্দ্রীয় ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নিয়েছেন।

মিছিলে অংশগ্রহণকারীরা হাদি হত্যার বিচার দাবি এবং সব অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদি ভাষায় স্লোগান দেন। স্লোগানের মধ্যে ছিল—‘হাদি ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না’, ‘রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘লাল-সবুজের পতাকায়, ইনকিলাবের পতাকায়, হাদি তোমায় দেখা যায়’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’।
ইনকিলাব মঞ্চের ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ‘মার্চ ফর ইনসাফ’ শাহবাগ থেকে সায়েন্সল্যাব ও সিটি কলেজ এলাকা অতিক্রম করে মোহাম্মদপুরের তিন রাস্তার মোড়, রায়েরবাজার বধ্যভূমি, মিরপুর-১০, উত্তরা, বসুন্ধরা, বাড্ডা, রামপুরা ও যাত্রাবাড়ী হয়ে সন্ধ্যায় পুনরায় শাহবাগের হাদি চত্বরে এসে শেষ হওয়ার কথা রয়েছে।

জকসু নির্বাচনে ভোট দিয়ে যা বললেন দুই প্যানেলের ভিপি প্রার্থীজকসু নির্বাচনে ভোট দিয়ে যা বললেন দুই প্যানেলের ভিপি প্রার্থী আয়োজকদের জানান, পথযাত্রায় প্রায় ১০টি পিকআপ ব্যবহার করা হচ্ছে, যেখানে নেতাকর্মীরা অবস্থান নিয়ে স্লোগান ও বক্তব্য দিচ্ছেন। দীর্ঘ এই কর্মসূচির মাধ্যমে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে জনসচেতনতা সৃষ্টি এবং দাবিগুলো জনসম্মুখে তুলে ধরাই তাদের লক্ষ্য।

আরও পড়ুন  ফখরুলের গাড়িবহরে হামলা: ২৬ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল

ইনকিলাব মঞ্চের নেতৃবৃন্দ বলেন, শহীদ হাদি হত্যার বিচার দীর্ঘদিন ধরে ঝুলে থাকায় ক্ষোভ থেকেই এই কর্মসূচি। তাদের দাবি, শুধু খুনি নয়, হত্যার পরিকল্পনাকারী, সহযোগী ও আশ্রয়দাতাদেরও বিচারের আওতায় আনতে হবে।

ইনকিলাব মঞ্চ ঘোষিত চার দফা দাবি হলো—১. খুনি, খুনের পরিকল্পনাকারী, খুনে সহায়তাকারী, পলায়নে সহযোগী ও আশ্রয়দাতাসহ পুরো খুনিচক্রের আগামী ২৪ দিনের মধ্যে বিচারকার্য সম্পন্ন করতে হবে।

২. বাংলাদেশে অবস্থানরত সব ভারতীয় নাগরিকের ওয়ার্ক পারমিট বাতিল করতে হবে। ৩. ভারত তার অভ্যন্তরে আশ্রয় নেওয়া খুনিদের ফেরত দিতে অস্বীকৃতি জানালে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের করতে হবে। ৪. সিভিল ও মিলিটারি ইন্টেলিজেন্সে ঘাপটি মেরে থাকা ফ্যাসিস্টের দোসরদের চিহ্নিত করে গ্রেফতার ও বিচারের মুখোমুখি করতে হবে।

নেতাকর্মীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত ইনকিলাব মঞ্চের আন্দোলন চলবে এবং প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দেশে এপ্রিল-মে মাসের পূর্ণ জ্বালানি সক্ষমতা রয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে আরও ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র

জামালপুরে কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

জাতীয় সংকট উত্তরণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জামায়াত আমিরের

রাজধানীর গুলশানে সিসাবারে অভিযান, সেবন সামগ্রী জব্দ

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকবে

ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

সংরক্ষিত আসনের প্রার্থী বিএনপির শহিদ পরিবারের সদস্য ছাত্রদলের শারমিন সুলতানা রুমা

পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক

১০

মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ

১১

বিদ্যুতের দাম সমন্বয়ে মন্ত্রিসভা কমিটি গঠন

১২

কুষ্টিয়ায় ধর্ম অবমাননার অভিযোগ কথিত পীরকে পিটিয়ে হত্যা, দরবারে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ

১৩

জুন-জুলাইয়ে ছাত্রদলের নতুন কমিটি, শীর্ষ পদপ্রত্যাশী দুই ডজন নেতা

১৪

গণভোটের রায় বাস্তবায়নে বিরোধী দলকে রাজপথে ঠেলে দেওয়া হচ্ছে

১৫

হাম টিকাদান কর্মসূচির দ্বিতীয় ধাপ শুরু, ৪ সিটি করপোরেশন এলাকায় টিকা পাবে ১২ লাখের বেশি শিশু

১৬

জামায়াতকে’ পাকিস্তানি বাহিনীর দেশীয় সহযোগী দলের নাম রেখে জামুকা বিল পাস

১৭

এটা শাহবাগ নয়, এটা পার্লামেন্ট- হাসনাতকে স্পিকার

১৮

অভিযুক্তের সঙ্গে দলের কোন সম্পর্ক নেই, আইনের আওতায় আনার আশ্বাস

১৯

টাঙ্গাইলে মাদকবিরোধী অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৬

২০