অনলাইন ডেস্ক
৬ জানুয়ারী ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনি সংকেত: আখতার

সোমবার (৫ জানুয়ারি) রাতে রংপুরের কাউনিয়া উপজেলার তকিপল বাজারে গণসংযোগকালে স্থানীয় সাংবাদিকদের এ কথা বলেন আখতার হোসেন।

তিনি বলেন, ‘যদি বাংলাদেশকে সঠিকভাবে গড়তে হয় তাহলে প্রত্যেকটা দলকেই এই পক্ষপাতিত্বের বিরুদ্ধে কথা বলতে হবে। সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড ইনসিওর করে বাংলাদেশের গণতান্ত্রিক যে যাত্রা সেটাকে সমুন্নত করার জন্য একত্রে কাজ করতে হবে।’

আখতার হোসেন বলেন, ‘আমরা খেয়াল করছি নির্বাচনের প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে প্রশাসন কিছু কিছু জায়গায় পক্ষপাতমূলক আচরণ করেছে। দেশের বিভিন্ন জায়গায় ব্যবসায়ীদের দিকেই তাকান আর মিডিয়ার দিকেই তাকান অথবা প্রশাসনের দিকেই তাকান একটা দিকে ঝুঁকে যাওয়ার এক ধরনের প্রবণতা আমরা তাদের মধ্যে খেয়াল করছি।’

জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব বলেন, ‘প্রশাসনের একটা পক্ষ অলরেডি একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে। আমরা মনে করি, এটা বাংলাদেশের জন্য অশনি সংকেত। বাংলাদেশ রাষ্ট্রটাকে যদি সঠিকভাবে গড়তে হয় তাহলে প্রত্যেকটা দলকেই এই পক্ষপাতিত্বের বিরুদ্ধে কথা বলতে হবে।’

আরও পড়ুন  ঢাকা-৯ আসনে ফুটবল প্রতীকে নির্বাচন করতে চান তাসনিম জারা

‎আখতার হোসেন আরও বলেন, ‘প্রশাসন আজকে কোনো একটা দলের পক্ষপাতিত্ব করছে, সেই প্রশাসনই কিছুকাল আগেই সেই দলকে দমন নিপীরন করার জন্য তারা সর্বাগ্রে ভূমিকা রেখেছে। যখন অন্য কোনো ধরনের পরিবেশ পরিস্থিতি তৈরি হবে, সে দলকে আবারও তারা দমন নিপীরন করার জন্য উদগ্রীব হয়ে পড়বে।’

তিনি বলেন, ‘প্রশাসনকে যদি নিউট্রালাইজ ও নিরপেক্ষ রাখতে হয় এবং জনগণের জন্য উপযোগী করে তুলতে হয়; তাহলে যে দলের পক্ষপাতিত্ব করছে প্রশাসন সে দলকেও এই পক্ষপাতিত্বের বিরুদ্ধে থাকতে হবে এবং অনৈতিক সুবিধা আদায় না করে বরং সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড ইনসিওর করে বাংলাদেশের গণতান্ত্রিক যে যাত্রা সেটাকে সমুন্নত করার জন্য একত্রে কাজ করতে হবে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০