অনলাইন ডেস্ক
৬ জানুয়ারী ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পেশায় কৃষক গয়েশ্বর রায়ের চমকপ্রদ হলফনামা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৩ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে দলীয় মনোনয়ন পেয়েছেন। নির্বাচন কমিশনে দাখিল করা তার হলফনামা থেকে প্রাপ্ত তথ্যে দেখা যায়, অঢেল সম্পদের মালিক হওয়া সত্ত্বেও তিনি নিজের প্রধান পেশা হিসেবে ‘কৃষি’ উল্লেখ করেছেন।

হলফনামার তথ্য অনুযায়ী, স্নাতক ডিগ্রিধারী গয়েশ্বর চন্দ্র রায়ের বার্ষিক আয় ১৭ লাখ ৭ হাজার ৮৫৮ টাকা। এই আয়ের বড় অংশ আসে বাড়ি ও বাণিজ্যিক প্রতিষ্ঠান ভাড়া থেকে (১৪ লাখ ৬৭ হাজার টাকা)। কৃষি খাত থেকে তার বার্ষিক আয় দেখানো হয়েছে ২ লাখ ৩৫ হাজার টাকা এবং অন্যান্য উৎস থেকে আসে সামান্য কিছু অর্থ।

আয়কর রিটার্ন অনুযায়ী বর্তমানে তার ব্যাংকে জমা আছে ৪৬ লাখ ৬৪ হাজার ৪৫৯ টাকা এবং তার কাছে ১ লাখ টাকার কোম্পানির শেয়ার রয়েছে।

সম্পদ বিবরণীতে দেখা যায়, গয়েশ্বর চন্দ্র রায়ের মোট সম্পদের পরিমাণ আনুমানিক ৬১ কোটি টাকা। তার মালিকানায় রয়েছে ৫৬ লাখ ৫৫ হাজার টাকা মূল্যের একটি টয়োটা হেরিয়ার গাড়ি এবং ৬ তোলা স্বর্ণ। উত্তরাধিকার সূত্রে পাওয়া সোয়া তিন একরের বেশি অকৃষি জমি এবং ৪২ ডেসিমিল কৃষিজমি রয়েছে তার নামে। এ ছাড়া একটি ছয়তলা ও একটি দোতলা ভবনের মালিকও তিনি।

আরও পড়ুন  শেখ মুজিব সমঝোতা করে পাকিস্তান রাষ্ট্রকে একসঙ্গে রাখার চেষ্টা করেছিলেন : জাসদ নেতা

মজার বিষয় হলো, বিশাল অঙ্কের এই সম্পদের মালিক হলেও গয়েশ্বর রায় বা তার পরিবারের ওপর নির্ভরশীল কারো কোনো ঋণ বা দায়দেনা নেই। ২০২৫-২৬ অর্থবছরের আয়কর রিটার্নে তিনি নিজের নামে ১ কোটি ৬৬ লাখ ৮০ হাজার ৮৫৯ টাকার সম্পদ দেখিয়েছেন। এ ছাড়া তার দুই সন্তানের নামে যথাক্রমে ৩৭ লাখ ৩৩ হাজার টাকা এবং ১ কোটি ৫৯ লাখ ৮৪ হাজার ২৬৩ টাকার সম্পদ প্রদর্শিত হয়েছে

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে কে? আলোচনার শীর্ষে এস এ খোকন

টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

২৫ লাখ টাকা নিয়ে লিখিতভাবে দাবি ছেড়ে দেওয়ার পর আবার অবৈধ দখলের চেষ্টা! ডেমরার ঐতিহ্যবাহী ওয়াকফ সম্পত্তি..

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

১০

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

১১

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

১২

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১৩

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১৪

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৫

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৭

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৮

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৯

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

২০