অনলাইন ডেস্ক
৬ জানুয়ারী ২০২৬, ১২:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জয়পুরহাটে বিএনপি-জামায়াত প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জয়পুরহাট-২ আসনের বিএনপি ও জামায়াতে ইসলামীর দুই প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি।

মঙ্গলবার (৬ জানুয়ারি) তাদের কাছে এ নোটিশ পাঠানো হয়।

নোটিশপ্রাপ্তরা হলেন: বিএনপির সংসদ সদস্য প্রার্থী মো. আব্দুল বারী এবং জামায়াতে ইসলামীর প্রার্থী এসএম রাশেদুল আলম। তারা জয়পুরহাট-২ (কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর) আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির নোটিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত প্রার্থীদের সমর্থকরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একাধিক আইডি ব্যবহার করে প্রার্থীদের ছবি ও প্রতীক সংবলিত পোস্টার ও হ্যান্ডবিল প্রচার করেন। পাশাপাশি এসব উপকরণ নিয়ে বিভিন্ন নির্বাচনী এলাকা ও হাট-বাজারে গণসংযোগ ও প্রচারণা চালানো হয়।

আরও পড়ুন  আমরা ভুল করলে অল্প সময়েই তা ভোগ করে নিব: স্বাস্থ্যমন্ত্রী

কমিটির মতে, এ ধরনের কর্মকাণ্ড রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫-এর বিধি ১৮-এর সুস্পষ্ট লঙ্ঘন। এ কারণে কেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না অথবা বিষয়টি নির্বাচন কমিশনে প্রতিবেদন আকারে পাঠানো হবে না- সে বিষয়ে লিখিত ব্যাখ্যা চাওয়া হয়েছে।

নোটিশে আগামী ১১ জানুয়ারি বেলা ১১টায় জয়পুরহাট সদর সিনিয়র সিভিল জজ ও কমিটির প্রধান মো. ফয়সাল আহমেদের কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ব্যাখ্যা না দিলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০