অনলাইন ডেস্ক
৬ জানুয়ারী ২০২৬, ৩:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হাদির টর্চলাইট

হ্যালো হাদি, শরিফ ওসমান বিন হাদি… শাহাদতের পর জানলাম, তুমি-আমি নাকি একই ডিপার্টমেন্টের প্রোডাক্ট! এ আমার বুক ফোলানো গর্ব, হতে পারে সৌভাগ্যও। কিন্তু দুর্ভাগ্য, তোমাকে শহীদ দেখার পরও ছুঁয়ে দেখা হলো না তোমার সেই ‘সাধারণ কফিন’।

আন্দোলনের প্রথম সারিতে থাকা কতো জেন-জিকে তো দেখেছি- তাদের প্রতিটি পথচলা, বডি ল্যাঙ্গুয়েজ; কিন্তু তোমার মনখোলা জান্নাতি হাসি, হিসেবি নম্রতা, স্ত্রীর প্রতি গায়রতি প্রেম, বন্ধুর প্রতি নিষ্ঠা; অথচ পকেটে তোমার- ফ্যাসিস্ট আর গোলামী উড়িয়ে দেওয়া শব্দবোমা, দাবানো ইতিহাস খুঁড়ে সত্যকে টেনে বের করা; দল-মতের ঊর্ধ্বে তোলা প্রেম আর দ্রোহের এতো পারফেক্ট রসায়ন, এতো বিস্ফোরক তুমি কই পেলে?

এ- তো তারুণ্য দীপ্ত ইনসানিয়াতি ইনসাফ, জীবন্ত কফিনে মোড়া।

তাই তো তোমার জানাজায় যেতে ভাড়া নিলো না আসাদ, মিন্টুসহ কতো শত রিকশাওয়ালা ভাই। জানাজা না পাওয়ায় ফুঁপিয়েছে ভিনজেলা থেকে ছুটে আসা মুক্তিপাগলরা। কানে বাজে সেই আর্তনাদ- ‘শাহবাগ যাবো, ভাড়া লাগবে না, যাবেন কেউ?’

আরও পড়ুন  খালেদা জিয়া একদিনের জন্যও মাথা নত করেননি: ফখরুল

তোমার শাহাদতের খবরে এভাবেই হৃদয় ছিঁড়ে গেছে লক্ষজনের, চোখের পানিতে ভাসিয়েছে বুক, গোচরে-অগোচরে।

শহীদরা মরে না। হাদি, তুমি কি পেয়েছো টের? দেখেছো, কতো মানুষ তোমাকে বিদায় জানাতে ছুটে এসেছে? কেন এসেছে? কারণ তুমি রক্তনালি ছুঁয়েছো প্রকৃত বাংলাদেশির; আলো ফেলেছ অন্ধকারে হাতড়ানো আজাদি পথের সুপ্ত দরজায়।

প্রিয় ওসমান হাদি- রাজনীতির গুরু হয়েই থেকো জেন-জিদের মাঝে, নতুবা- কবর ফুঁড়ে তোমাকে বের করে আনবে আলফারা, তোমার টর্চে দেখা লাল পথেই খুঁজবে ইনসাফের ইনকিলাব।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০