অনলাইন ডেস্ক
৭ জানুয়ারী ২০২৬, ৯:০৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

হলফনামায় আয়কর রিটার্নের তথ্যে টাইপিং মিস্টেক ছিল, সংশোধন করা হয়েছে: সারজিস আলম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসনে অংশগ্রহণ করতে মনোনয়নপত্রসহ দাখিল করা হলফনামায় আয়কর রিটার্নের তথ্যে টাইপিং মিস্টেক ছিল বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও ১১ দলীয় জোটের মনোনীত শাপলা কলি প্রতীকের প্রার্থী সারজিস আলম। একইসঙ্গে বিষয়টি রিটার্নিং কর্মকর্তাকে অবগত করে আইনগতভাবে সংশোধন করা হয়েছে বলেও জানান তিনি।

সম্প্রতি হলফনামার তথ্য ও আয়কর রিটার্নের তথ্যে গরমিল নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এর প্রেক্ষিতে বুধবার (৭ জানুয়ারি) দুপুরে পঞ্চগড়ের লিচুতলা এলাকায় এনসিপির জেলা কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই দাবি জানান। সারজিস বলেন, অনিচ্ছাকৃতভাবে আইনজীবীর ভুলে ৯ লাখ টাকার স্থলে ২৮ লাখ টাকা লেখা হয়েছিল।

সারজিস আলম বলেন, আওয়ামী লীগের বিভিন্ন পেইড প্রোপাগান্ডা সেল থেকে আমার বিরুদ্ধে পরিকল্পিতভাবে গুজব ও অপপ্রচার ছড়ানো হচ্ছে।

আরও পড়ুন  পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক

সারজিস বলেন, আমি নাকি ওবায়দুল কাদেরকে দেশ ছেড়ে পালাতে আমার গাড়িতে করে সহযোগিতা করেছি। যারা আমাদের পেলে মাথা আলাদা করে দেবে তাদের আমরা সহযোগিতা করব।

একইসঙ্গে সারজিস অভিযোগ করে বলেন, বিএনপি বর্তমানে নানা ধরনের গুজব ছড়াচ্ছে। আমাদের লোকজনকে ভয়ভীতি দেখাচ্ছে, নির্বাচনে কালো টাকার প্রভাব বিস্তারের চেষ্টা করছে। যেটি আওয়ামী লীগ করেছিল।

নিজের পেশা ব্যবসা নিয়ে বলেন, আমি বিভিন্ন প্রতিষ্ঠানে পন্য সরবরাহের ব্যবসা বাণিজ্য যুক্ত আছি। আমরা কোনো ধরনের তথ্য গোপন করিনি। যা সত্য তাই দেখিয়েছি। যেহেতু সদ্য বিবাহিত আমি সে কারণে স্ত্রীকে তেমন কিছু দেইনি। সে এখনো পড়াশোনা করছে, গৃহিণী সে, কোনো ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত নয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০